Home » VIJAY HAZARE TROPHY: হরিয়ানার বিরুদ্ধে হার, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার

VIJAY HAZARE TROPHY: হরিয়ানার বিরুদ্ধে হার, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ডিসেম্বর: শেষরক্ষা হল না। বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে থামতে হল বাংলাকে। সোমবার হরিয়ানার বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গেল লক্ষ্মীরতন শুক্লার দল। প্রথমে ব্যাট করে বাংলা ২২৫ রান তোলে বাংলা। বঙ্গব্রিগেডের ব্যাটিং ব্যর্থতার দিনে লড়াকু শতরান করেন শাহবাজ আহমেদ। যদিও কাজে এল না সেই শতরান। ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হরিয়ানা। ফলে এবারও বিজয় হাজারে ট্রফি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলা শিবিরকে।

সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান হরিয়ানার অধিনায়ক। কিন্তু কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয় ভারতকে। রাজকোটের ২২ গজে বড় রান তুলতে পারলেন না সুদীপ কুমার ঘরামিরা। ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। শাকির গান্ধির বদলে এই ম্যাচে দলে রাখা হয় রণজ্যোত সিং খাইরাকে। তবে ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ তিনি। ৬ রান কর ফেরেন। অপর ওপেনার অভিষেক পোড়েল করেন ২৪ রান। এটিই বাংলার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। শুরুটা ভালো করেও বড় রান করতে পারেননি গত ম্যাচের দুই নায়ক অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। সুদীপ ফেরেন ৩৩ বলে ২১ রানে। তিনি ৩টি চার মারলেন । অনুষ্টুপের অবদান ১৪ রান। ছ’নম্বরে নেমে ব্যর্থ ঋত্বিক রায় চৌধুরীও। সেখান থেকে বাংলাকে কিছুটা লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন শাহবাজ আহমেদ। একাই লড়াই করলেন। ১১৮ বলে তাঁর ১০০ রানের ইনিংস এল শাহবাজের ব্যাট থেকে। ৪টি করে চার এবং ছক্কা মারেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। প্রদীপ্ত প্রামাণিক করেছেন ১৯ বলে ২১ রান। ১টি করে চার এবং ছক্কা মারলেন তিনি। বড় ইনিংসের  জন্য প্রয়োজনীয় একটিও জুটি গড়তে পারেননি বাংলার ব্যাটারেরা। নির্ধারিত ৫০ ওভারে ২২৫ রানে শেষ হয় তাদের ইনিংস।  হরিয়ানার সফলতম বোলার যুজবেন্দ্র চহাল। তিনি ৩৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ২৭ রানে ২ উইকেট নিয়েছেন সুমিত কুমার। ৩২ রান ২ উইকেট পেয়েছেন রাহুল তেওটিয়া।

আরও পড়ুন: সাইকার ৩ উইকেট, নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের

২২৬ রান তাড়া করতে নেমে বাংলার বোলারদের সামনে কোনও বেগ পেতে হয়নি হরিয়ানার ব্যাটারদের। ম্যাচ জিততে প্রতিপক্ষের উইকেটগুলি দ্রুত তুলতে হত বাংলাকে। শুরুতে ১৪ রানে ২ উইকেট তুলে হরিয়ানার ইনিংসকে প্রাথমিক ধাক্কাও দিয়েছিলেন মহম্মদ কাইফ এবং ইশান পোড়েল। যদিও কাজের কাজ হয়নি। শুরুর চাপ দ্রুত কাটিয়ে ম্যাচে ফেরে হরিয়ানা। গুরুত্বপূর্ণ সময় দলের ইনিংসকে টানলেন ওপেনার অঙ্কিত কুমার। অনবদ্য শতরান করেন তিনি। তাকে সঙ্গ দেন চার নম্বরে নামা অশোক মেনারিয়া। তৃতীয় উইকেটে অঙ্কিত এবং অশোক ১২৬ রানের জুটি গড়েন দুজনে। অঙ্কিত করলেন ১০২ বলে ১০২ রান। নিজের ইনিংস ১২টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজালেন তিনি। অশোক করেন ৭১ বলে ৩৯ রান। ৫টি চার মারলেন হরিয়ানার অধিনায়ক। আর কোনও ব্যাটার তেমন রান পাননি। তবে লক্ষ্য বেশি বড় না থাকায় জয় পেতে অসুবিধা হল না দলের। শেষের দিকে নিশান্ত সিধু করলেন ২৭ রান। তিনি ফিরতে দলকে জেতালেন রাহুল তেওটিয়া এবং সুমিত কুমার। রাহুল অপরাজিত থাকেন ২১ রানে। সুমিত অপরাজিত থাকেন ১০ রানে। বাংলার বোলারদের মধ্যে সফলতম প্রদীপ্ত প্রামাণিক। ২৯ রান খরচ করে ২ উইকেট নিলেন। মহম্মদ শামির ভাই কাইফ নিলেন ২ উইকেট। ১ উইকেট নিলেন শতরানকারী শাহবাজ। ৩৯ রানে ১ উইকেট ইশানের।

About Post Author