স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বর: খুদেদের ক্রিকেটে বড় সাফল্য বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ। দুবাইয়ে ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দিল তারা। রবিবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৮২ রান তোলে বাংলাদেশ। সৌজন্যে আশিকুর রহমান শিবলির শতরান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় আমিরশাহির ইনিংস। প্রথমবার এই প্রতিযোগিতায় জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

রবিবার টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আমিরশাহি। তাদের অধিনায়ক আয়ান আফজল খানের এই সিদ্ধান্ত কাল হল। যদিও মাত্র ১৪ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। ওপেনার জিশান আলম ফিরে যান ৭ রানে। এর পরে দ্বিতীয় উইকেটে বড় রানের জুটি গড়েন অপর আশিকুর ও মহম্মদ রিজওয়ান। ১২৫ রানের জুটি গড়েন দুজনে। ব্যক্তিগত ৬০ রানে ফেরেন রিজওয়ান। তারপরে দলের হাল ধরেন আশিকুর ও আরিফুল ইসলাম। তৃতীয় উইকেটে তাদের ৮৬ রানের জুটি বাংলাদেশকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেয়। আরিফুল ইসলাম ব্যক্তিগত ৫০ রানে ফেরেন। ব্যক্তিগত ১৪৯ বলে ১২৯ রান করে ফেরেন আশিকুর। আয়মান আহমেদের বলে আউট হন তিনি। শেষের দিকে অধিনায়ক মাহফুজুর রহমানের ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে বাংলাদেশ।

আরও পড়ুন: SAvIND: বল হাতে দুরন্ত অর্শদীপ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ম্যাচে দাপুটে জয় ভারতের
২৮৩ রান তুলতে পারবে আমিরশাহি এটা কখনই মনে হয়নি। প্রথম থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে মধ্যপ্রাচ্যের দেশটি।বাংলাদেশের হয়ে মারুফ মৃধা এবং রোহানত দৌল্লাহ বর্ষণ ৩টি করে উইকেট নিয়েছেন। মহম্মদ ইকবাল হোসেন ইমন এবং পারভেজ রহমান জীবন ২টি করে উইকেট নেন। মূলত তাদের দাপটে ২৪.৫ ওভারে ৮৭ রানে শেষ হয়ে যায় আমিরশাহির ইনিংস। তাদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব পরাশরের। তিনি ও ওপেনার অক্ষত রাই ছাড়া আর কোনও আমিরশাহি ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি।
প্রসঙ্গত খুদেদের ক্রিকেটে সব থেকে বেশি এশিয়া সেরা হয়েছে ভারত। মোট আটবার এশিয়া সেরা হয়েছে ভারত। আফগানিস্তানও একবার এই খেতাব জিতেছে। বাংলাদেশ প্রথমবার এই খেতাব জিতল। এখনও পর্যন্ত পাকিস্তান একবারও এই খেতাব জিততে পারেনি।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের