স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার মাটিতে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু পাকিস্তানের। পার্থ টেস্টে ৩৬০ রানে হারের মুখ দেখলেন শান মাসুদরা। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৫০ রান তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে গেল তাদের ইনিংস। বিশ্বকাপে ভরাডুবির পর এটাই ছিল পাকিস্তানের প্রথম ম্যাচ। নতুন অধিনায়কের নেতৃত্বে সেই ম্যাচেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হল পড়শি দেশ।

উপমহাদেশের মাটিতে বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্স। সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা প্রথম টেস্টে অজিদের বিরুদ্ধে কার্যত উড়ে গেল পাকিস্তান। পার্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৮৭ রান করেছিল অস্ট্রেলিয়া। শাহীনদের বিরুদ্ধে দুরন্ত শতরান এসেছিল ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। মিচেল মার্শ করেছিলেন ৯০ রান। নিজের অভিষেক ম্যাচে ৬ উইকেট নিয়ে নজর কাড়েন আমির জামাল। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ২৭১ রানে। পাক শিবিরের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ইমাম উল হক। অস্ট্রেলিয়ার ন্যাথান লায়ন নেন ৩ উইকেট। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স পেয়েছেন ২ উইকেট করে।

আরও পড়ুন: Premier League: খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত ফুটবলার নিয়ে যাওয়া হল হাসপাতালে
প্রথম ইনিংসে ২১৬ রানের ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ২৩৩ রান তুলে ডিক্লেয়ার করে দিয়েছিলেন প্যাট কামিন্স। প্রথম ইনিংসে শতরান করা ওয়ার্নার এই ইনিংসে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে বিশ্বচ্যাম্পিয়নদের টানেন উসমান খোয়াজা, স্টিভ স্মিথ এবং মিচেল মার্শ। খোয়াজা ৯০ রান করেন। তাঁকে সঙ্গ দিয়েছিলেন স্মিথ। ৪৫ রান করেন প্রাক্তন অজি অধিনায়ক। ছয় নম্বরে নেমে মারমুখী ব্যাটিং করেন মিচেল মার্শ। ৬৮ বল খেলে ৬৩ রান করেন তিনি।

পাকিস্তানের হয়ে খুরাম শেহজাদ একাই ২ উইকেট নেন। এছাড়া শাহীন ও জামাল একটি করে উইকেট নেন। ৮৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করলেন সাউদ শাকিল। এছাড়া বাবর আজ়ম করেন ১৪ রান এবং ইমাম উল হক করেন ১০ রান। তাঁরা বাদ দিয়ে আর কোনও ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?