Home » জয়নগরের পর এবার বারুইপুরে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে

জয়নগরের পর এবার বারুইপুরে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে

সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বরঃ জয়নগরের পর এবার বারুইপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায়। মৃত ওই তৃণমূল কর্মীর নাম সাইদুল শেখ (৩৬)। তিনি পেশায় গাড়ির চালক। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। 

আরও পড়ুন     OPTICALILLUSIONS: একমাত্র জিনিয়াসরা পারবে নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী বেশ কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সাইদুলের। এরপর বেশ কয়েকজন সাইদুল কে বেধড়ক মারধর করে। এমনকী সাইদুলের পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সাইদুল। এরপর সাইদুলের পরিবারের সদস্যরা সাইদুলকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করে। রবিবারই বারুইপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইদুলের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাইদুলের পরিবারের দাবি, সাগির, আজিজুল, সাদ্দাম ও তার দলবলেরা সাইদুল কে পরিকল্পনা করেই খুন করেছে। দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল তাদের।

 

ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কর্মী সইদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। এ প্রসঙ্গে বারুইপুর ব্লকের সাংগঠনিক তৃণমূলের সভাপতি গৌতম দাস বলেন, ‘ সাইদুল তৃণমূলের একনিষ্ঠ কর্মী। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সাইদুলকে পরিকল্পনামাফিক খুন করার পরিকল্পনার নিয়েছিল বিজেপি ও সিপিএম সমর্থকেরা। সাইদুলকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায় পুলিশ প্রশাসনের কাছে।’ যদিও এই অভিযোগের পাল্টা কোন মন্তব্য পাওয়া যায়নি বিরোধী দলের নেতাদের কাছ থেকে। উল্লেখ্য, সম্প্রতি জয়নগরে তৃণমূল নেতা সইদুল ইসলাম খুনে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ঘটনায় নাম জড়ায় সিপিএম-এর। অভিযোগ, খুনের ঘটনার প্রতিশোধ নিতে গোটা গ্রাম আগুনে জ্বালিয়ে দেন তৃণমূল কর্মীরা।

About Post Author