স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ডিসেম্বর: আরও একবার ফুটবল মাঠে দেখা যাবে মেসি-সুয়ারেজ যুগলবন্দী। গত মরশুমে আমেরিকার ক্লাবটিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এ বার মেসির দলে নাম লেখালেন লুই সুয়ারেজ। একটা সময় স্পেনের ক্লাব বার্সেলোনাতে একসঙ্গে জুটি বেধে খেলেছিলেন উরুগুয়ের এই ফুটবলার। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তাদের মধ্যে বোঝাপড়া রয়েছে চমৎকার। এবার ফের একবার লাতিন আমেরিকার দুই তারকার দেখা হতে চলেছে আমেরিকার সৈকত শহরে।

মায়ামির পক্ষ থেকে সুয়ারেজের দলে যোগ দেওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। একটি বিবৃতি দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছে স্বয়ং সুয়ারেজ। তিনি বলেছেন, “নতুন দল মায়ামির হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। আমি উত্তেজিত। মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই অসাধারণ ক্লাবের হয়ে ট্রফি জিততে আমি বদ্ধপরিকর।”
En exclusiva con Lucho ???????? pic.twitter.com/uu0xRNhlZb
— Inter Miami CF (@InterMiamiCF) December 22, 2023
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটে ছিটকে গেলেন রুতুরাজ, ডাক পেলেন বাংলার ওপেনার
২০১৪ থেকে ২০২০ পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি সুয়ারেজ জুটি। কাতালোনিয়ার দলের হয়ে জিতেছে প্রায় সব বড় টুর্নামেন্ট। ৪ টি লা লিগা, ১ টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ১ টি ফিফা ক্লাব বিশ্বকাপ ৪ টি কোপা দেল রে জিতেছে এই জুটি। ইউরোপীয় ফুটবলে ‘এম.এস.এন’ জুটি বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। এবার ফের সেই ভয়ঙ্কর জুটিকে দেখা যাবে আমেরিকাতে।

তবে শুধু মেসি-সুয়ারেজ নয়। মায়ামি দলে দেখা যাবে সেই সোনালী যুগের আরও দুই ফুটবলার সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবাকেও। মেসির সঙ্গে গত মরশুমে এই দুই স্পেনের ফুটবলার ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে পাড়ি জমিয়েছিলেন আমেরিকাতে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার