Home » দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটে ছিটকে গেলেন রুতুরাজ, ডাক পেলেন বাংলার ওপেনার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটে ছিটকে গেলেন রুতুরাজ, ডাক পেলেন বাংলার ওপেনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ডিসেম্বর: একেই বোধ হয় বলা হয় কারুর পৌষমাস, তো কারুর সর্বনাশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে চোটে দল থেকে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। হতাশ হয়ে রামধনুর দেশ থেকে ফিরতে হচ্ছে তাঁকে। অন্যদিকে জাতীয় দলে ডাক পেয়েছেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। 

বাংলার ক্রিকেটারের সুযোগ পাওয়ার খবরে সিলমোহর দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন রুতুরাজ। চোটের কারণে তাঁকে দেশে ফিরতে হচ্ছে। তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছেন ঈশ্বরণ।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। এবার ভারতের লক্ষ্য আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকা সফরে রিঙ্কু সিং, সাই সুদর্শন, রজত পাতিদার, জীতেশ শর্মা-সহ একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন বাংলার অভিমন্যু ঈশ্বরণ।

টেস্ট সিরিজে চোটে দল থেকে ছিটকে গিয়েছে রুতুরাজ গায়কোয়াড়। একদিনের সিরিজ চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন রুতুরাজ। স্ক্যান করার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ফলে সিরিজের মাঝ পথে তাকে দেশে ফিরে আসতে হবে। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন বাংলার ওপেনার। এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট স্কোয়াডেও ছিলেন অভিমন্যু। তবে প্রথম দলে সুযোগ পাননি তিনি।

আরও পড়ুন: OPTICALILLUSION: শুধু জিনিয়াসদের জন্য, ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য

দেহরাদুনে জন্মগ্রহণ করলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন ঈশ্বরণ। মোট ৭৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। মোট ৫৭৪৬ রান করেছেন। ১৯ টি শতরান ও ২৩ টি অর্ধ শতরানের মালিক ঈশ্বরণ। গড় ৪৬.৩৩। একটি টেস্ট ম্যাচে সর্বোচ্চ রান ২৩৩। এবার নিজের পারফরম্যান্সের মর্যাদা পেলেন ২৮ বছরের এই ক্রিকেটার। যদিও এই টেস্ট সিরিজের উপর ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা নির্ভর করছে। তাই আসন্ন সিরিজে তিনি আদৌ একটিও ম্যাচ খেলবেন কিনা তানিয়ে সংশয় রয়েছে।

About Post Author