স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার (Australia Women’s Cricket Team) বিরুদ্ধে টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। মেয়েদের টেস্ট ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত। কয়েকদিন আগে ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়েছিলেন হরমনপ্রীত কউররা। এবার অস্ট্রেলিয়াকে হারালেন তারা। অজি মেয়েদের ৮ উইকেটে হারিয়ে টেস্ট জয় ভারতের।

ছেলেদের মত মেয়েদের ক্রিকেটেও সফলতম দল অস্ট্রেলিয়া। ১৯৭৭ সাল থেকে এই দলের বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। তবে কোনও সিরিজে জয়ের মুখ দেখেনি। ৬ টি সিরিজের তিনটি জিতেছে ব্যাগি গ্রিনরা। ২ টি শেষ হয়েছে অমীমাংসিত। ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল ভারত। প্রায় ৪৬ বছর পর অজি মেয়েদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতল ভারতের মেয়েরা।
Vice-Captain Smriti Mandhana hit the winning runs as #TeamIndia register a 8⃣-wicket win over Australia in Mumbai ????????
Scorecard ▶️ https://t.co/7o69J2XRwi#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/FiJorgZUMs
— BCCI Women (@BCCIWomen) December 24, 2023
আরও পড়ুন: চাপের মুখে নতি স্বীকার কেন্দ্রের, সাসপেন্ড জাতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি
ভারতের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করলেও বড় রান তুলতে পারেননি অ্যালিসা হিলিরা। ২১৯ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দলের হয়ে অর্ধশত রান করেন তাহলিয়া ম্যাকগ্রা। বেথ মুনি ৪০ ও অধিনায়ক হিলির ৩৮ রান ছাড়া আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ভারতের হয়ে ৪ উইকেট নেন পূজা বস্ত্রকর। ৩ উইকেট নেন স্নেহ রানা। ২ টি উইকেট পান দীপ্তি শর্মা।
রান তাড়া করতে নেমে ভালো শুরু করেন ভারতের দুই ওপেনার। শেফালী বর্মা ৪০ রান করেন। অন্য ওপেনার স্মৃতি মান্ধানা করেন ৭৪ রান। মিডল অর্ডারে রিচা ঘোষ ৫২ রান ও জেমাইমা রড্রিগেজ ৭৩ রান করেন। লোয়ার মিডল অর্ডারে লড়াই করেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার। দীপ্তি ৭৮ রান ও পূজা ৪৭ রান করেন। মূলত এই ছয় ব্যাটারের দাপটে ৪০৬ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলি গার্ডনার নেন ৪ উইকেট।
১৮৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার মেয়েরা। এই পরিস্থিতি থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া খুব একটা সহজ ছিল না। যদিও এই ইনিংসের শুরুটা খারাপ করেনি অস্ট্রেলিয়া। প্রথম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন লিচফিল্ড ও বেথ মুনি। তবে ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন মুনি। দু ওভার পর ফেরেন লিচফিল্ড। তিনি করেন ব্যক্তিগত ১৮ রান। দ্রুত দুই উইকেট পড়ার ধাক্কা সামলিয়ে নেন এলিস পেরি ও তাহলিয়া ম্যাকগ্রা। ব্যক্তিগত ৪৫ রানে পেরি ফেরেন। ম্যাকগ্রা ফেরেন ৭৩ রানে। তিনি ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। সাদারল্যান্ড শেষের দিকে লড়াই করলেও বড় রান তুলতে পারেনি অজিরা। ২০৬ রানে ৪ উইকেট থেকে ২৬১ রানে শেষ হয়ে যায় অস্টেলিয়ার ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ ৪টি উইকেট নেন। রাজেশ্বরী গায়কোয়াড় ও হরমনপ্রীত কউর নেন ২টি করে উইকেট। ১টি উইকেট যায় পূজার ঝুলিতে।

৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ওভারে শেফালি বর্মার উইকেট হারায় তারা। তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় রিচা ঘোষকে। ধীরে ধীরে রান এগিয়ে নিয়ে যেতে থাকে স্মৃতি ও রিচা। মধ্যাহ্নভোজের বিরতির আগে আর কোনও উইকেট পড়েনি। বিরতির পর সিঙ্গল, ডাবলসে লক্ষ্যের দিকে দলকে নিয়ে যাচ্ছিলেন তারা। বড় শট খেলতে গিয়ে ১৩ রানের মাথায় আউট হন রিচা। তত ক্ষণে অবশ্য দল জয়ের কাছে পৌঁছে গিয়েছে। বাকি কাজ করেন মান্ধানা ও জেমাইমা রদ্রিগেজ়। ১৮.৪ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। মান্ধানা ব্যক্তিগত ৩৮ ও জেমাইমা ব্যক্তিগত ১২ রানে অপরাজিত থাকেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার