স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জানুয়ারি: জল্পনা সত্যি হল। নতুন বছরের শুরুতেই চাকরি খোয়ালেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাঁর বদলে মোহনবাগানের নতুন কোচ হলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। ২০২১ সালে এই হাবাসের থেকে দায়িত্ব পেয়েছিলেন ফেরান্দো। আগামী সুপার কাপে নতুন কোচের প্রশিক্ষণে মাঠে নামবেন পেত্রাতোসরা।

চলতি মরসুমের শুরুটা করেছিলেন সাড়া জাগিয়ে। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ জয়ের পর ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান। এএফসি কাপেও ভালো ছন্দে ছিল সবুজ মেরুন ব্রিগেড। তখন কেউ কল্পনাও করতে পারেননি নতুন বছরে মোহনবাগানের হেডস্যার পরিবর্তন হবে। তবে শেষ কয়েকটি ম্যাচে বারবার মুখ থুবড়ে পড়েছে কলকাতার এই প্রধান ক্লাব। এএফসি কাপে ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে হজম করতে হয়েছে পাঁচ গোল। ইন্ডিয়ান সুপার লিগে গোয়ার বিরুদ্ধে হজম করতে হয়েছে চার গোল। এমনকি গত ম্যাচে হারের পর গ্যালারিতে গো ব্যাক ফেরান্দো স্লোগান তুলেছিল মোহন জনতা। প্রতি দিন চাপ বাড়ছিল মোহনবাগানের স্প্যানিশ কোচের উপর। সূত্রের খবর, তাঁকে ছেঁটে ফেলা হবে এই ইঙ্গিত পাওয়ার পর, মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ফেরান্দো। ক্লাব কর্তাদের কাজটাও সহজ হয়ে যায়।
For the ISL Cup win, for the Durand Cup win, for the numerous memories, thank you Juan!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/epkYctazOC
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 3, 2024
২০২১ সালে অ্যান্টোনিও লোপেজ হাবসের থেকে মোহনবাগান কোচের ব্যাটন পেয়েছিলেন জুয়ান ফেরান্দো। তারপর থেকে মোট ৭৭ ম্যাচে সবুজ মেরুন দলের দায়িত্ব সমলিয়েছেন তিনি। জিতেছেন ৪২ টি ম্যাচ। হারতে হয় ২০ টি ম্যাচ। ১৫ টি ম্যাচ শেষ হয় অমীমাংসিত। এবার সেই ফেরান্দোর বদলে দলের দায়িত্ব নেবেন হাবাস। এটিকের প্রথম কোচ ছিলেন হাবাস। পরে মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার পর এটিকে মোহনবাগানের দায়িত্বও সামলিয়েছেন। এই মরসুমে তাঁকে টেকনিকাল ডিরেক্টরের পদে ফেরান মোহন কর্তারা। এবার কোচের পদে দেখা যাবে হাবাসকে।


More Stories
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী