Home » দু দিনে খেল খতম, সিরিজে সমতা,একাধিক রেকর্ডের টেস্ট কেপটাউন

দু দিনে খেল খতম, সিরিজে সমতা,একাধিক রেকর্ডের টেস্ট কেপটাউন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জানুয়ারি: দু দিনে খেল খতম। পিচে জুজু ছিল, কোনও বল অস্বাভাবিকভাবে উঠছিল, কোনও বল নিচু হয়ে যাচ্ছিল।জয়ের টার্গেট ছিল ৭৯। আক্রমণ করাই শ্রেয় বুঝে দ্রুত রান তুলতে মনোযোগী হয়ে যশস্বী – রোহিত প্রথম থেকেই অফেন্স ইস দ্যা বেস্ট ডিফেন্সের রাস্তায় গেলেন। আর তিন উইকেট খুইয়ে জয়ের রান তুলে সাত উইকেটে জিতল ভারত।

কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে জিতে ১-১ ফলে সমতায় ফিরল ভারত। প্রথম টেস্টে হেরেও দ্বিতীয় ম্যাচে পাল্টা প্রত্যাঘাত ভারতের।নজির গড়ে কেপটাউনে প্রথমবারের মত ভারত জিতলেও ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৈরি হল এক অসামান্য নজির। দুদিনে একাধিক ম্যাচ শেষ হলেও এর আগে ১০৭ ওভারে কখনও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় নি। ১৯৩৫ সালে মেলবোর্ন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা কে হারিয়ে দিয়েছিল ইনিংস ও ৭২ রানে। সেই ম্যাচে মাত্র ১০৯ ওভার ২ বল খেলা হয়েছিল।

আরও পড়ুন: ফিফার বর্ষসেরার একাদশে মেসি-রোনাল্ডো?

দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে মার্করাম অনন্যসাধারণ শতরান করলেও তা ভারতের জয় আটকানোর পক্ষে যথেষ্ট ছিল না। বুমরা একাই নিলেন ৬ উইকেট। ১৭৬ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস । প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হওয়ার জন্য ভারতের টার্গেট খুব বেশি রানের ছিল না।তবুও ভারতের টেল এন্ডারদের ওপরে ভরসা না করে দ্রুত রান তুলতে শুরু করে ভারত এবং জয় ও আসে ভারতের।ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে পঞ্চম বার টেস্ট জিতলেও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় এখনও অধরা।।

About Post Author