Home » বৃষ্টি বিঘ্নিত ওয়ার্ণারের বিদায়ী টেস্টের দ্বিতীয় দিন

বৃষ্টি বিঘ্নিত ওয়ার্ণারের বিদায়ী টেস্টের দ্বিতীয় দিন

সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারি : পাক বনাম অজি টেস্ট সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গিয়েছে।ইতিমধ্যেই ২-০ ফলে তিন টেস্টের সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।  তৃতীয় টেস্ট পাকিস্তান দলের কাছে সম্মান রক্ষার, অন্যদিকে সিডনিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন #ডেভিডওয়ার্ণার।বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার টেস্টের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্ণারের সংগ্রহ ৩৪। ৬৮ বলে করা ওয়ার্ণারের ৩৪ রানের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। তৃতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান।

উল্লেখ্য, পাকিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও খুব খারাপ শুরু করে রিজওয়ান ও আমির জামালের সৌজন্যে শেষ পর্যন্ত ৩১৩ রান করে। প্রথম দিনে  অস্ট্রেলিয়াকে ব্যাট করতে নামতে হলেও অস্ট্রেলিয়ার উইকেট পড়েনি। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার দুই ওপেনার এক এক করে প্যাভিলিয়নে ফেরেন।ওয়ার্ণারের উইকেটটি পান আগা সালমান। অন্যদিকে, ওসমান খোয়াজার ১৪৩ বলে ৪৭ রানের ইনিংস টির যবনিকা পাত ঘটান এই সিরিজে পাকিস্তানের আবিষ্কার মিডিয়াম ফাস্ট বোলার আমির জামাল। দুই ওপেনারের পতনের পরে  লাবুশানে এবং সিডনির ভূমিপুত্র স্টিভ স্মিথ ক্রিজে রয়েছেন। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া অত্যন্ত সংযমী ব্যাট করেছে। এখনও পর্যন্ত যা খেলা হয়েছে তার নিরিখে কোন দলেরই পাল্লা ভারী নয়। স্বাভাবিকভাবেই  তৃতীয় দিনের খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে দু দলের কাছেই।।

আরও পড়ুন :MOHUN BAGAN SUPER GIANTS: নতুন বছরে মোহনবাগানের ফেরান্দো বিদায়, নতুন কোচ হলেন পুরনো হাবাস

About Post Author