সময় কলকাতা ডেস্ক, ৭ জানুয়ারি: চলতি সপ্তাহ থেকেই চলছে আবহাওয়ার পালাবদল। তারই মধ্যে বঙ্গোপসাগর উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বছরের শুরু থকেই তাপমাত্রার হেরফের হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের চোখ রাঙানির দাপটে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। জাঁকিয়ে শীত এখনই পড়ছে না কলকাতায়। শুক্রবার পর্যন্ত একইরকম তাপমাত্রা থাকবে। রবিবার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ ঠান্ডার তেমন দাপট এখনই মিলবে না। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় রাতের তাপমাত্রা বেড়েছে। শীত তেমন না থাকলেও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে একাধিক জেলা। তবে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তুরে হাওয়ার প্রবেশে রাজ্যের আবহাওয়ার আমুল পরিবর্তন ঘটবে। উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন Diego Maradona: ৩০ বছর পর অবশেষে ‘কর প্রতারক’ তকমা থেকে মুক্ত দিয়েগো মারাদোনা
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকেই কুয়াশার দেখা মেলেনি। গত কয়েকদিন ধরেই বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে। রবিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ। তবে, জানুয়ারির ১০ তারিখ থেকে শীতের ইনিংস শুরু হবে বলেই জানা গিয়েছে। উত্তুরে হাওয়ার দাপটও ক্রমশ বাড়ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।
পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে। লাক্ষাদ্বীপ ও উত্তর প্রদেশে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। এদিকে, রবিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। পশ্চিমের জেলাগুলিতেও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। যদিও কলকাতায় তাপমাত্রার হেরফের হচ্ছে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে