Home » রাজ্যে শুরু শীতের ব্যাটিং, উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে

রাজ্যে শুরু শীতের ব্যাটিং, উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারি: উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। রাজ্যে শুরু শীতের ব্যাটিং। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। এদিকে, উত্তর ভারতে আগামী সাতদিনের মধ্যে সক্রিয় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২২ জানুয়ারি এই সিস্টেম আরও শক্তিশালী হবে। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের একবার তাপমাত্রার পারদ নিম্নমুখী শহর কলকাতায়।

আরও পড়ুন   অগ্নিমূল্য কাটোয়া সহ বর্ধমানের শাকসবজির বাজার

ইতিমধ্যেই তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। গত কয়েকদিন ধরেই বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে। উত্তুরে হাওয়ার প্রবেশে রাজ্যের আবহাওয়ার আমুল পরিবর্তন ঘটবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। বুধবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৮৯ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে।

 

পূর্বাভাস বলছে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

About Post Author