সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারিঃ সব জল্পনার অবসান। ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হিসেবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম। শনিবার আচমকাই জোট শরিকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকা হয়। বৈঠকের দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। যদিও ইন্ডিয়া জোটের তরফে এই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন গঙ্গাসাগরে আগত তিন সাধুর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা অনুরাগ ঠাকুরের
এর আগে মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে খাড়গের নামই প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে সম্মতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর প্রস্তাবেই পড়ল সিলমোহর। যদিও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি মমতা। তবে, ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, মল্লিকার্জুন খাড়গে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিআইএম-এর সীতারাম ইয়েচুরি সহ অন্যরা।
আরও পড়ুন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা, প্রেমের সন্দেহ এড়িয়ে চলুন! পড়ুন রাশিফল
মূলত তিনটি বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। প্রথমত, ইন্ডিয়া জোটের চেয়ার পার্সন কে হবেন, তা চূড়ান্ত হওয়ার কথা ছিল এই বৈঠকে। আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম উঠে এসেছিল। কিন্তু তিনি সেই পদ গ্রহণে রাজি হননি। তারপরই কংগ্রেস সভাপতির নাম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয়ত, কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে। কিন্তু তা নিয়ে এদিনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলেই খবর। তৃতীয়ত, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কী কী এজেন্ডা নিয়ে এগোনো হবে, তা নিয়ে হয় বিস্তর আলোচনা।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র