Home » মকর সংক্রান্তিতে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতায়, জেলায় জেলায় শৈত্যপ্রবাহ

মকর সংক্রান্তিতে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতায়, জেলায় জেলায় শৈত্যপ্রবাহ

সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি: মকর সংক্রান্তিতে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। সোমবার আরও নামবে তাপমাত্রার পারদ। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠাণ্ডা থাকবে। সকাল হতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

আরও পড়ুন  Mohun Bagan: শুরুতে পিছিয়ে পড়ে দশজনের হায়দরাবাদের বিরুদ্ধে প্রত্যাবর্তন মোহনবাগানের

হাওয়া অফিস সূত্রে খবর, সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়ার সম্ভাবনা নেই। এদিকে, বুধবার থেকেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকেই আবহাওয়ার অনেকটাই পর্বিরতন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৯ শতাংশ। বঙ্গে শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।

পূর্বাভাস বলছে,মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দুই দিনাজপুর জেলাতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে শৈত্য প্রবাহ থাকবে। বুধবার থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে।

About Post Author