Home » কনকনে ঠান্ডার দোসর এবার বৃষ্টি, মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে

কনকনে ঠান্ডার দোসর এবার বৃষ্টি, মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে

সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। তারই মধ্যে মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে। জানা গিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের বৃষ্টিতে আলু ও সব্জি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা। উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে।অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন           তৃণমূল পঞ্চায়েত সদস্যের বেধড়ক মারধর মহিলা ও তাঁর কন্যাকে, ভিডিও ভাইরাল

এদিকে, উত্তর ভারতে আগামী সাতদিনের মধ্যে সক্রিয় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২২ ডিসেম্বর এই সিস্টেম আরও শক্তিশালী হবে। এর জেরে ২৩ এবং ২৪ ডিসেম্বর দেশের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে।

পূর্বাভাস বলছে, কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। তারই মধ্যে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ফের চড়বে তাপমাত্রার পারদ। আজ থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিংয়ে। মঙ্গলবার কালিম্পয়েও হালকা বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার ওই জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।

About Post Author