সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারিঃ বইপ্রেমী বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শেষ হবে ৩১ তারিখ। অন্য বছরের তুলনায় এ বারের বইমেলা অনেকটাই এগিয়ে আনা হয়েছে। মিলন মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন প্রকাশনী সংস্থার পক্ষ থেকে বইয়ের ষ্টল তৈরির কাজ চলছে জোরকদমে। প্রতি বছরের মতো এবারও কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন ভারতের ব্রিটিশ উপ-রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিলের ভারতের ডাইরেক্টর অ্যালিসন ব্যারেট সহ বিভিন্ন দফতরের মন্ত্রীরা। গত বছর গিল্ডের সদস্যদের নিয়ে স্পেন সফরে গিয়েছিলেন মমতা। প্রকাশনাকে শিল্পের স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গিল্ডের সদস্যরা। চলতি বছরের ‘থিম কান্ট্রি’ ব্রিটেন। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিনের অংশগ্রহণ প্রায় ১০০০। থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। প্রায় ২০টি দেশ অংশগ্রহণ করবে বইমেলায়। এর মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোন্তারিকা, থাইল্যান্ড। বাংলাদেশ প্যাভিলিয়নে থাকছে সে দেশের প্রায় ৫০টি প্রকাশনা সংস্থা।
আরও পড়ুন এখনও খালি করেননি সরকারি বাংলো, মহুয়া মৈত্রকে পুনরায় নোটিস কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের
প্রায় ১২ বছর পর এবার বইমেলায় আসছে জার্মানি। বইমেলায় থাকছে পরিবহণ দপ্তরের বিশেষ বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা। নির্দিষ্ট করা হয়েছে অটো ভাড়াও। এছাড়া মেলার সুরক্ষায় থাকবে পুলিশ ও অগ্নিওনির্বাপণ দপ্তের কর্মীরা। থাকবে সিসিটিভি। এই প্রথমবার বইমেলায় চালু করা হচ্ছে ডিজিটাল ম্যাপ। মেলা প্রাঙ্গণের প্রত্যেকটি গেটে লাগানো থাকবে কিউআর কোড। স্মার্টফোনে সেই কোড স্ক্যান করলেই চলে আসবে ম্যাপ। বইমেলায় মোট নয়টি গেট থাকছে। তার মধ্যে থাকছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে গেট, বেথুন স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে গেট, লন্ডন টাওয়ার ব্রিজের আদলে গেট। এবারের বইমেলার উদ্বোধনে সৃষ্টি সম্মান দেওয়া হবে সাহিত্যিক বাণী বসুকে। এবার প্রথমবারের জন্য বইমেলায় শুরু হবে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান। সাহিত্যের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে এই পুরস্কার তুলে দেবেন সঞ্জীব চট্টোপাধ্যায়। অন্যদিকে, কলকাতা বইমেলায় আগত মানুষকে যাতে কোনওরকমের অসুবিধা পড়তে না হয়, সেই কারণে ইতিমধ্যেই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। এমনকী বইমেলা উপলক্ষে রবিবারেও স্পেশ্যাল সার্ভিস দেবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬ টির বদলে চলবে মোট ১২০টি মেট্রো।

মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে। আর সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে। দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। জানা গিয়েছে, রবিবার পরিষেবা শুরু হবে ১২ টা বেজে ৫৫ মিনিটে। আর তা চলবে রাত ১০ টা পর্যন্ত। জানা গিয়েছে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে। আর রবিবারগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত মেট্রো চলবে। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। রবিবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়। অন্যদিকে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব