সানী রায়, সময় কলকাতা, ১৯ জানুয়ারি : পৃথক রাজ্যের দাবি নিয়ে আলোচনার দাবিতে উত্তাল জলপাইগুড়ির যার প্রভাব রেল পরিষেবায়। কেএলও চিফ জীবন সিংহের সাথে আলোচনার দাবিতে অর্ধনগ্ন হয়ে বন্দেভারত আটকাল কেপিপির ছাত্র সংগঠন আকসু। ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে কেএলও চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সমাপ্ত না হলে গাঁয়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি আকসুর সদস্যদের।আপাতত অবরোধ উঠলেও আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি।
এদিন আকসুর রেলরুখো আন্দোলনের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ১১ টি ট্রেন, এমনকি ময়নাগুড়ির বেতগাড়া রেল স্টেশনে তিনঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে বন্দেভারত এক্সপ্রেস। অবশেষে প্রশাসনের আশ্বাসে রেল অবরোধ তুলে নেয় আকসুর সদস্যর। ঘটনায় উত্তরবঙ্গজুড়ে চাঞ্চাল্য ছড়িয়েছে। শুক্রবার ভোর নাগাদ ময়নাগুড়ি বেতগাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় একে একে জরো হয় আকসুর সদস্যরা। এরপর তারা রেল লাইনের উপর বসে পড়ে। যার জেরে সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ ময়নাগুড়ির বেতগাড়া রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। ছুটে আসেন রেল আধিকারিকরা। কিন্তু কিছুতেই রেল লাইন ছেড়ে উঠতে নারাজ আকসুর সদস্যরা। তারা, খুব দ্রুত কেএলও চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সম্পূর্ণ করার দাবি জানান। পরবর্তীতে রেল আধিকারিকদের আশ্বাসে তারা রেল অবরোধ তুলে নেন। আকসুর দাবি, ২৮ শে ফ্রেবুয়ারীর মধ্যে কেএলও চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সমাপ্ত করে পৃথক রাজ্যে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করা না হলে। ফের উত্তরবঙ্গজুড়ে আগুন জ্বলবে। এমনকি গাঁয়ে পেট্রোল ঢেলে আত্মহুতি দিবে এখানকার যুবকেরা। রেল অবরোধ তুলে দেওয়ার পর আকসুর সভাপতি কৌশিক রায় বলেন, ”আমাদের উত্তরবঙ্গের ছেলেদের ভবিষ্যতে শেষ। আমরা বঞ্চিত। বন্দেভারতে অনেক পড়ুয়া রয়েছে তাদের কথা চিন্তা করে রেল অবরোধ তুলে দেওয়া হল।” সবমিলিয়ে আপাতত সমস্যা মিটলেও আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা বলছে আকসু।।
আরও পড়ুন :কয়লা পাচার মামলায় এবার পুরুলিয়ার দুই কোল ফ্যাক্টরিতে আয়কর হানা


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!