সময় কলকাতা ডেস্ক, ২০ জানুয়ারিঃ তাহলে গুজবটা নিছক গুজব ছিল না। বর্তমানে সদ্য প্রাক্তন হওয়া পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার আগেই পাকাপাকি বিচ্ছেদ ঘটে গিয়েছিল। নাহ’ লে কি আর শোয়েব মালিক এক্স (x) এ সোশ্যাল মিডিয়া পোস্টে তোমার নতুন বিয়ের খবর দিয়ে তাক লাগিয়ে দিতে পারতেন! শোয়েব মালিকের পোস্টে অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের ছবি রয়েছে, ক্যাপশনে লেখা: “এবং আমরা আপনার জন্য জোড়ায় তৈরি ।” ( “And we created you in pairs.”)
ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার সাথে তার বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে পাকিস্তানের প্রবীণ ক্রিকেটার শোয়েব মালিক পাকিস্তানি অভিনেতা সানা জাভেদকে বিয়ে করেছেন। শোয়েব মালিক শনিবার এক্স-এ একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আপডেটটি ভাগ করেছেন, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। পোস্টটিতে তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি রয়েছে যার ক্যাপশন রয়েছে এবং এই ক্যাপশনে পরিষ্কার জানানো হয়েছে শোয়েব মালিক ও সানা জাভেদের চার হাত এক হয়েছে।
আরও পড়ুন জমি কেলেঙ্কারি মামলার তদন্তে এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা

শোয়েব – সানার বিয়ে অবশ্যই বড় চমক।আর চমক বরাবরই দিয়ে এসেছেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে প্রেমও বিয়েতেও ছিল চমক। শোয়েব ও সানিয়ার বিয়ের এক যুগ বা তারও কিছু সময় পরে নতুন বিয়ের খবর বেশ চমকপ্রদ। টেনিস সুন্দরী সানিয়া মির্জার সাথে বিবাহবিচ্ছেদের গুজবে বাস্তবতার সিলমোহর যখন পড়েনি তখন সীমান্তের দুপাশের দুই দেশের দুই ক্রীড়া তারকার সম্পর্ক যে নেই তার প্রমাণ হিসেবে মালিকের বিয়ের পোস্টটি আরও একটি বড় চমক হিসেবে দেখা দিয়েছে ।উল্লেখ করা দরকার, শোয়েব ও সানিয়া মির্জা ২০১০ সালে হায়দ্রাবাদে একটি ঐতিহ্যগত মুসলিম অনুষ্ঠানে বিয়ে করেছিলেন এবং পরে পাকিস্তানের শিয়ালকোটে একটি ওয়ালিমা অনুষ্ঠানও করেছিলেন। মালিক এবং মির্জারও একটি ছেলে রয়েছে,ছেলের নাম ইজহান,যার জন্ম ২০১৮ সালে। সব মিলিয়ে সেলিব্রেটি ত্রয়ী এবং শোয়েবের নতুন বিয়ে নিয়ে ক্রীড়া ও বিনোদন জগতের ঘোর যেন কাটছে না। পাশাপাশি, ঠিকুজি কুষ্টি ঘেঁটে বলা হচ্ছে শোয়েব মালিকের এটি তৃতীয় বিয়ে। আর শোয়েব মালিকের তৃতীয় বিয়ে যেন ২০২৪ সালের বিশ্ব ক্রীড়া জগতে ময়দানের বাইরের সেরা চমকপ্রদ ঘটনা ।।


More Stories
মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত