স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ জানুয়ারি: ফের ইংলিশ প্রিমিয়ার লিগের (PREMIER LEAGUE) খেতাবি লড়াইয়ে ঢুকে পড়ল আর্সেনাল (ARSENAL)। শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে (CRYSTAL PALACE) ৫-০ গোলে বিধ্বস্ত করল গানাররা। জোড়া গোল করলেন ব্রাজিলের তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

ঘরের মাঠে বছরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল আর্সেনাল। এই মরশুমে প্রিমিয়ার লিগের শুরুটা ভালো করেছিল মিকেল আর্তেতার দল। তবে গত বছরের শেষ দিকে ছন্দ হারায় তারা। ৫ ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচে হেরে খোয়াতে হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান। কিন্তু এক সপ্তাহ শীতের বিরতির পর ফের চেনা মেজাজে পাওয়া গেল লণ্ডনের ক্লাবটিকে।
Five-star Gunners on repeat ????
???? Watch all 90 minutes of yesterday's 5-0 win over Palace ????
— Arsenal (@Arsenal) January 21, 2024
ম্যাচের ১১ মিনিটে প্রথম গোলের খাতা খোলে আর্সেনাল। ডেকলান রাইসের কর্নার থেকে দুর্দান্ত হেড করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েসে। ৩৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় গানাররা। বুকায়ো সাকার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে বল জড়ান ক্রিস্টালের হেন্ডারসন। প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসকে খুব বেশি সুযোগ তৈরী করতে দেখা যায়নি। দুটি গোল হজম করায় বেশ চাপে পড়ে গিয়েছিল তারা। বিরতির পর ৫৯ মিনিটে দলের হয়ে ব্যবধান ৩-০ করেছিলেন লিও ট্রসা। বল বাড়িয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। একটা সময়ে মনে হচ্ছিল ৩ গোলেই জিতবে মিকেল আর্তেতার ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২ মিনিটের ব্যবধানে ২ গোল করে স্কোরবোর্ড পরিবর্তন করে দেন ব্রাজিলের তরুণ তারকা।
ক্রিস্টালের বিরুদ্ধে এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার তিন নম্বরে চলে এল আর্সেনাল। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে লিভারপুল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার