স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ জানুয়ারি: ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদলের বাজার খুলে গিয়েছে। নিজেদের দলকে আরও শক্তিশালী করতে আসরে নেমে পড়েছে সব ক্লাব। পিছিয়ে নেই ম্যানচেস্টার ইউনাইটেডও। প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে এক গুরুত্বপূর্ণ সদস্যকে দলে নিয়েছে তারা। যা এখনও পর্যন্ত দলবদলের বাজারে সব থেকে বড় চমক বলেই মনে করছে ফুটবল মহল।

শেষ এক দশকে ইউরোপীয় ফুটবলে উল্কা সদৃশ উত্থান হয়েছে ম্যানচেস্টার সিটির। গত মরশুমে ত্রিমুকুট জয় করেছে পেপ গুয়ার্দিওলার দল। গত ম্যানচেস্টার ডার্বিতে জয়ের পর ক্লাবের সাফল্য নিয়ে মুখ খুলেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি বলেছিলেন ক্লাবের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন সবাই মিলেমিশে কাজ করে। ক্লাবের পরিচালক দলের এক গুরুত্বপূর্ণ সদস্যকে এবার পড়শী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারাতে হল তাদের। ইউনাউটেডে যোগ দিলেন সিটি গ্রুপের ফুটবলের সিওও ওমর বেরাদা।
We are pleased to announce the appointment of Omar Berrada as our new Chief Executive Officer.#MUFC
— Manchester United (@ManUtd) January 20, 2024
এক বিবৃতি দিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “খুব আনন্দের সঙ্গে জানাতে চলেছি ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সিইও পদে যোগ দিতে চলেছেন ওমর বেরাদা। ক্লাবকে শিরোপা জয়ী ক্লাব হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ওমরকে নিয়োগ করা তারই প্রথম ধাপ। ওমরের দায়িত্ব নেওয়ার তারিখ যথাসময়ে নিশ্চিত করা হবে। তার আগ পর্যন্ত প্যাট্রিক স্টুয়ার্ট অন্তর্বর্তী সিইও হিসাবে কাজ চালিয়ে যাবেন।”
আরও পড়ুন: PREMIER LEAGUE: ক্রিস্টাল প্যালেসকে পঞ্চ গোলে বিধ্বস্ত করল আর্সেনাল, জোড়া গোল মার্টিনেল্লির
ফুটবল মাঠে শেষ এক দশকে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা নেই ম্যানচেস্টার ইউনাইটেডে। একাধিকবার কোচ ও ফুটবলার বদল করেও লাভের লাভ হয়নি। ক্লাবে মালিক গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান উঠেছে সমর্থক ও ক্লাবের অন্দরে। সেই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে ক্লাবের ২৫ শতাংশ শেয়ার কিনেছেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম রাটক্লিফ। ক্লাবের নতুন মালিক ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক মণ্ডলীতে আমূল পরিবর্তনের। সেই পরিবর্তনের প্রথম ধাপ যে বেরাদা হবেন তা কল্পনাও করতে পারেনি দলের সমর্থকরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার