স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগে টানা চতুর্থ ম্যাচে জয় পেল ম্যানচেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে বার্নলিকে হারাল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। খেলার ফল তাদের পক্ষে ৩-১। সিটিজেনদের হয়ে এদিন জোড়া গোল করলেন জুলিয়ান আলভারেজ। ম্যাচ জয়ের পাশাপাশি সিটি শিবিরকে স্বস্তি দিয়ে প্রায় দু’মাস পর মাঠে ফিরলেন নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ড

ইতিহাডে ম্যাচের শুরু থেকেই চেনা মেজাজে দেখা গেল ম্যানচেস্টার সিটিকে। খেলা শুরু ষোলো মিনিটের মাথায় প্রথম জালের দেখাও পায় তারা। ম্যাথিউস নুনেজের বাড়ানো ক্রস থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। প্রথম গোলের ছয় মিনিটের মধ্যে আবার গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। প্রথমার্ধে আরও গোল করতে পারতেন গুয়ার্দিওলা বাহিনী। তবে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি তারা। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।
আরও পড়ুন: PREMIER LEAGUE: অ্যানফিল্ডে চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে লিগ শীর্ষে লিভারপুল
দ্বিতীয়ার্ধে শুরু হতেই তৃতীয় গোলের দেখা পায় আয়োজকরা। মাত্র ২৪তম সেকেন্ডের মধ্যে গোল করে আকাশী জার্সিধারীরা। বক্সের কিছুটা বাইরে বাইরে ফিল ফোডেনের বাড়ানো পাস থেকে বল পেয়ে যান রড্রি। স্প্যানিশ মিডফিল্ডারের নেওয়া শট সামান্য বাঁক খেয়ে জড়িয়ে যায় জালে। সেই গোলেই কার্যত ম্যাচের ভাগ্য স্থির হয়ে যায়। নির্ধারিত সময়ের ২০ মিনিট বাকি থাকতে ডি ব্রুইনাকে তুলে আর্লিং হাল্যান্ডকে মাঠে নামান পেপ গুয়ার্দিওলা।

চোটের কারণে প্রায় দু’মাস মাঠের বাইরে ছিলেন নরওয়ের গোলমেশিন। দীর্ঘ চোটের বিরতি কাটিয়ে এই ম্যাচে মাঠে ফেরেন তিনি। ৮৩ মিনিটে একটি ভালো গোলের সুযোগও পেয়েছিলেন হাল্যান্ড। তবে সেটা কাজে লাগাতে পারেননি। খেলার সংযুক্তি সময়ে একটি গোল শোধ করেছিল বার্নলি। তবে সেটা ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।
FULL-TIME | 3 goals and 3 points! ????
???? 3-1 ⚫️ #ManCity | @okx pic.twitter.com/Q6YX9lwI2s
— Manchester City (@ManCity) January 31, 2024
বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিটি। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ১ ম্যাচ কম খেলে ৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব