Home » East Bengal: সিভেরিয়োর বদলে কোস্টারিকার জাতীয় দলে খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে

East Bengal: সিভেরিয়োর বদলে কোস্টারিকার জাতীয় দলে খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ ফেব্রুয়ারি: শীতকালীন দলবদলের বাজারে শক্তি আরও বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। জেভিয়ার সিভেরিয়োকে যে আর রাখবে না সুপার কাপ বিজয়ীরা, সেই খবর আগেই প্রকাশ করেছিল সময় কলকাতা। সেই খবরে ইতিমধ্যে সিলমোহর পড়ে গিয়েছে। এবার সিভেরিয়োর বদলি ঠিক করে ফেলল লালহলুদ শিবির। জানা গিয়েছে, কোস্টারিকার জাতীয় দলে খেলা ফুটবলার ফেলিসিয়ো ব্রাউন ফোবর্সকে সই করাতা চলেছে ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাতের পছন্দেই এই স্ট্রাইকারকে দলে নিতে চলেছে মশাল শিবির। ভিসা সমস্যা কাটিয়ে দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন তিনি।এক নজরে দেথে নেওয়া যাক কে এই ফেলিসিয়ো ব্রাউন ফোবর্স?

মরশুমের শুরুতে ক্লেটন সিলভার পাশে যোগ্য স্ট্রাইকারের সন্ধানে ছিল ইস্টবেঙ্গল। অনেক আশা করে হায়দরাবাদ এফসি থেকে সই করানো হয়েছিল জেভিয়ার সিভেরিয়োকে। কিন্তু ক্লাব কর্তা ও সমর্থকদের প্রত্যাশা পূরণে সফল হতে পারেননি এই স্প্যানিশ ফরওয়ার্ড। ডুরান্ড কাপে কয়েকটি গোল করলেও ইন্ডিয়ান সুপার লিগে নিজেকে প্রমাণ করতে পারেননি। ফলে মরশুমের মাঝপথেই তার প্রতি মোহভঙ্গ হয় ইস্টবেঙ্গলের। শীতকালীন দলবদলের বাজারে তাঁকে বাকি মরশুমের জন্য জামশেদপুর এফসিতে ছেড়ে দেওয়া হয়েছে। তার জায়গায় কোস্টারিকার দীর্ঘদেহী ফরওয়ার্ড ফেলিসিয়ো ব্রাউন ফোবর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: INDIA vs ENGLAND: বিশাখাপত্তনমে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য রোহিতদের, অন্যদিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

কেইলর নাভাস, পাউলো ওয়েনচপের দেশ কোস্টা রিকার হয়ে জাতীয় দলে খেলেন ব্রাউন। তবে তার জন্ম জার্মানির বার্লিনে। জার্মানি লিগের প্রথম সারির ক্লাব এফসি নুর্নবার্গের হয়ে পেশাদারী ফুটবলে হাতেখড়ি। এই ক্লাবের পাশাপাশি খেলেছেন এফএসভি ফ্রাঙ্কফুট, ক্রিলিয়া সোভেটিভ, রোস্তভ, উফার মত ইউরোপীয় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ৬ ফুট ২ ইঞ্চির এই ফুটবলারের। জার্মানির অনুর্দ্ধ ১৯ ও ২০ জাতীয় দলে খেলেছেন। তবে ২০১১ সালের পর জার্মানির জাতীয় দলে আর সুযোগ হয়নি। কোস্টারিকার হয়ে খেলার জন্য আবেদন করেন ব্রাউন। ২০১৪ সালে কোস্টারিকার জাতীয় দলে অভিষেক হয় ব্রাউনের। যদিও লাটিন আমেরিকার হয়ে মাত্র ৫ ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। ২০২২ সাল থেকে ভারতের পড়শি দেশ চিনের ক্লাবে খেলছেন ব্রাউন। গত মরশুমে চিনের সুপার লিগের ক্লাব কিংদাও হাউনিউতে খেলছিলেন। ২১ ম্যাচে ৭ টি গোলও রয়েছে ব্রাউনের। এবার কোচ কার্লেসের পরামর্শে ৩২ বছরের ফরওয়ার্ডকে দলে নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল।

About Post Author