Home » HINDU MAHASABHA: কলকাতা ডার্বিকে হাইজ্যাক করার ভাবনা হিন্দু মহাসভার, কী কর্মসূচি রয়েছে তাদের?

HINDU MAHASABHA: কলকাতা ডার্বিকে হাইজ্যাক করার ভাবনা হিন্দু মহাসভার, কী কর্মসূচি রয়েছে তাদের?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ফেব্রুয়ারি: কলকাতা শহর থেকে শীত এখনও সরকারীভাবে বিদায় নেয়নি। তবে শনিবার শহরের পারদ কিছুটা উর্ধ্বমুখী। কারণ ইন্ডিয়ান সুপার লিগের মেগা ডার্বিতে মুখোমুখি ইস্ট-মোহন। আর কলকাতা ডার্বিকে রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করতে আসরে নামল হিন্দু মহাসভা। জানা গিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) সম্পর্কিত বার্তা নিয়ে মাঠে উপস্থিত হবেন তাদের সদস্যরা।

খেলার মাঠে রাজনৈতিক স্লোগান প্রচারের ঘটনা নতুন নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে প্যালেস্টাইনের উপর ইজরায়েলী আক্রমণের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে মাঠে দেখা গিয়েছে সমর্থকদের। গত কাতার বিশ্বকাপেও ফুটবল মাঠে রাজনৈতিক পোস্টার দেখা গিয়েছে। এদেশেও রাজনৈতিক পোস্টার খেলার মাঠে দেখতে পাওয়ার ঘটনা নতুন নয়। সিএএ ও এনআরসি বিরোধী স্লোগান দেওয়া পোস্টার এর আগে দেখা গিয়েছে কলকাতা ডার্বিতে। ধর্মীয় সংহতির পক্ষে সওয়াল তুলেও একাধিক পোস্টার দেখা গিয়েছে। তবে এবার সিএএ ও এনআরসি নিয়ে সচেতনামূলক প্রচার করতে ময়দানে নামল অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

জানা গিয়েছে, গত এক মাস ধরে সহযোদ্ধারা ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের সমর্থকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে হিন্দু মহাসভার সদস্যরা। দুই দলের সমর্থকদের এনআরসি এবং সিএএ নিয়ে সচেতন করাই লক্ষ্য বলে দাবি করা হয়েছে মহাসভার পক্ষ থেকে। এই কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছনোর জন্য তারা কলকাতা ডার্বিকে বেছে নিয়েছেন তারা। সেই মত যুবভারতীতে আয়োজিত হওয়া ডার্বির অনেক টিকিট কেটেছেন হিন্দু মহাসভার কর্মীরা। ব্যানার, পোস্টার ও জনসংযোগের মাধ্যমে এই প্রচার কর্মসূচি চালাবেন বলেও জানা গিয়েছে। সিএএ এবং এনআরসি প্রয়োগ করে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার ব্যাপারে মানুষকে সতর্ক করতে চলেছেন তারা।

আরও পড়ুন: OPTICAL ILLUSIONS: বিশ্বের ৯৯ শতাংশ মানুষ পারেননি নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে আইএসএলের এই  মরশুমের প্রথম ডার্বি। সেই খেলা দেখতে দুই দলের হাজারে হাজারে সমর্থক এদিন যুবভারতীমুখী হবেন। আর লাখো লাখো সমর্থক চোখ রাখবেন টিভির পর্দায়। বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণের এর থেকে ভালো মাধ্যম আর কি হতে পারে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কাছে?

About Post Author