Home » AFCON2024: অ্যাঙ্গোলোকে হারিয়ে নেশনস কাপের সেমিফাইনালে নাইজেরিয়া

AFCON2024: অ্যাঙ্গোলোকে হারিয়ে নেশনস কাপের সেমিফাইনালে নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ফেব্রুয়ারি: আফ্রিকা নেশনস কাপ জয়ের আরও একধাপ কাছে নাইজেরিয়া। শুক্রবার প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্গোলোকে ১-০ গোলে হারিয়ে হারিয়ে দিল তারা। সুপার ঈগলদের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যাডিমোলা লুকম্যান। অন্যদিকে আর একটি কোয়ার্টার ফাইনালে গিনিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে কঙ্গো।

আফ্রিকার সেরা ফুটবল দল হওয়ার লক্ষ্যে আরও একধাপ এগোল নাইজেরিয়। মোট ১৫ বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সুপার ঈগলরা। তার মধ্যে ১৩ বারই শেষ চারের টিকিট হাতে পেল নাইজেরিয়া। চলতি নেশনস কাপেও শিরোপা জেতার দৌড়ে ফেবারিট হিসেবেই শুরু করেছে ভিক্টোর ওসিমহেনরা। তবে এবারের প্রতিযোগিতা অনেক অঘটনের সাক্ষী। মরক্কো-মিশর-সেনেগালের মত শক্তিশালী ফুটবল দলগুলি ইতিমধ্যে আসর থেকে ছিটকে গিয়েছে। তবে প্রতিপক্ষ অ্যাঙ্গোলাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সুপার ঈগলরা। আইভরি কোস্টের আবিদজানে তাদের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাডিমোলা লুকম্যান। দুই দলের মধ্যে বল দখলের লড়াইয়ে যদিও এগিয়ে ছিল অ্যাঙ্গোলাই। ৫৫ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও আসল কাজটি তারা করতে পারেনি। ম্যাচের ৫৯ মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন অ্যাঙ্গোলার ফরোয়ার্ড জিনি। ফলে অ্যাঙ্গোলার বিপক্ষে ১-০ গোলের লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখে নাইজেরিয়া।

আরও পড়ুন: ICC U19 Mens Cricket World Cup: সচিন-উদয়ের জোড়া শতরান, নেপালকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

কোয়ার্টার ফাইনালের অন্য একটি ম্যাচে গিনিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কঙ্গো প্রজাতন্ত্র। উল্লেখযোগ্য বিষয় হল এই ম্যাচে বলের দখল বেশী ছিল গিনির দখলেই।  ৬৩ শতাংশ বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও হারতে হল তাদের। যদিও ম্যাচের ২০ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মহম্মদ বায়ো। গোল হজম করে দুরন্ত প্রত্যাবর্তন করে কঙ্গো। ২৭ মিনিটে খেলায় সমতা ফেরান চ্যানচেল এমবেম্বা।  ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ানি ওসা। আর ৮২ মিনিটে গিনির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আর্থার মাসুয়াকা।

About Post Author