স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে উইমেন প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। প্রতিযোগিতা শুরুর আগে দলে বড় পরিবর্তন করল গুজরাট জায়ান্টস। গত মরসুমে বেথ মুনিদের দলের কোচ হিসেবে দেখা গিয়েছিল রেচল হেনসকে। এই মরশুমে তার জায়গায় কোচের দায়িত্ব দেওয়া হল মাইকেল ক্লিঙ্গারকে। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই খবর জানানো হয়েছে।

ছেলেদের আইপিলে আবির্ভাব মরশুমে তাক লাগিয়ে দিয়েছিল গুজরাট। প্রথম মরশুমে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খেতাব জিতেছিল গুজরাটের ফ্র্যাঞ্চাইজিটি। গত মরশুমেও প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল দল। কিন্তু মেয়েদের প্রতিযোগিতায় মরশুম ভালো যায়নি তাদের। আট ম্যাচের লিগে মাত্র দু’টি জিতেছিলেন মুনিরা। পয়েন্ট তালিকায় শেষ করতে হয়েছিল সবার শেষে। এই মরশুমে ভালো ক্রিকেট খেলার লক্ষ্যে দলের কোচ পরিবর্তন করে ফেলল তারা।
কোচ বদল হলেও গুজরাট দলের মেন্টরের হিসেবে কাজ চালিয়ে যাবেন মিতালি রাজ। দলের বোলিং কোচ রেখে দেওয়া হয়েছে নুশিন আল খাদিরকে। তাঁদের কোচিং দলে এবার যোগ দিতে চলেছেন ক্লিঙ্গার। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে সিডনি ঠান্ডার দলের বোলিং কোচ ছিলেন তিনি।

নতুন দায়িত্ব উচ্ছ্বসিত ক্লিঙ্গার। নতুন দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। ক্লিঙ্গার জানিয়েছেন, ‘‘আমাকে গুরু দায়িত্ব দিয়েছে গুজরাট জায়ান্টস। দলের মেন্টরের দায়িত্বে রয়েছেন ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ। যার হাত ধরে ভারতের মহিলাদের ক্রিকেটের বিকাশ হয়েছে। তাঁর সঙ্গে কাজ করতে পারার সুযোগ হবে। আশা করছি সবাই মিলে এই মরশুমে দলকে সাফল্য এনে দিতে পারব।”
আরও পড়ুন: Under-19 World Cup 2024: সচিন-উদয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খুব বেশী খেলেননি। মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। করেছেন ১৪৩ রান। তবে ক্যাঙারুর দেশের ঘরোয়া ক্রিকেটে তিনি জনপ্রিয়। ২০০৬ সাল থেকে ২০১৯ সালের মধ্যে খেলেছেন ২০৬ টি টি-টোয়েন্টি ম্যাচ। করেছেন ৫৯৬০ রান। ব্যাটিং গড় ৩৪.৪৫। স্ট্রাইক রেট ১২৩.০৮।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার