Home » JASPRIT BUMRAH: বিশাখাপত্তনম টেস্টের পর নয়া ইতিহাস বুমরার, কী করলেন ভারতীয় পেসার?

JASPRIT BUMRAH: বিশাখাপত্তনম টেস্টের পর নয়া ইতিহাস বুমরার, কী করলেন ভারতীয় পেসার?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ফেব্রুয়ারি: স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় পেসার । বিশাখাপত্তনম টেস্টে ভারতকে জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এবার নয়া ইতিহাস যশপ্রীত বুমরার (JASPRIT BUMRAH)। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম বার উঠ এলেন শীর্ষে।  

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন রোহিতরা। বেন স্টোকসদের দলের বিরুদ্ধে দুই ইনিংসে মোট ৯ উইকেট নিয়েছিলেন বুমরা। প্রথম ইনিংসে ৬ টি ও দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। স্পিন সহায়ক পিচে বুমরার বল খেলতে নাকানিচোবানি খেতে হয়েছে ব্রিটিশ ব্যাটারদের। দেশের মাটিতে এরকম সাফল্য এর আগে পাননি বুমরা। সেই ম্যাচের সৌজন্যে আইসিসির পয়েন্ট তালিকায় এক লাফে তিন ধাপ এগিয়েছেন বুমরা। বর্তমানে বুমরার প্রাপ্ত পয়েন্ট ৮৮১। চার নম্বর থেকে সোজা পৌঁছে গিয়েছেন তালিকার শীর্ষে। বুমরার পর দ্বিতীয়স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। ৮৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই ছিলেন। তিন নম্বরে নেমে এসেছেন ভারতীয় স্পিনার রবি অশ্বিন। তাঁর পয়েন্ট ৮৪১। প্রথম দশে জায়গা পেয়েছেন আরও এক ভারতীয় বোলার। তিনি রবীন্দ্র জাডেজা। দু’ধাপ নেমে নবম স্থানে রয়েছেন তিনি। জাডেজার পয়েন্ট ৭৪৬।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু পেরেছেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

আরও পড়ুন: Women Premier League: কোচ পরিবর্তন করল গুজরাট জায়ান্টস

আইসিসির নতুন তালিকা প্রকাশের পর আরও একটি নজির গড়েছেন যশপ্রীত বুমরা। টেস্ট, একদিন ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই আইসিসির পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করা তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার। এর আগে একদিন ও টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির একনম্বর হয়েছেন ভারতীয় পেসার। বাকি ছিল শুধু টেস্টে একনম্বর হওয়ার। বুধবার সেই নজিরও গড়ে ফেললেন। একই সঙ্গে নয়া ইতিহাস গড়লেন বুমরা। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তার আগে বিষেণ সিং বেদী, রবি অশ্বিন ও রবীন্দ্র জাদেজা আইসিসির টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন।

About Post Author