Home » INDIA v ENGLAND: শ্রেয়সের চোট, কোহলিও অনিশ্চিত, তৃতীয় টেস্টেই কী অভিষেক হতে পারে সরফরাজের?

INDIA v ENGLAND: শ্রেয়সের চোট, কোহলিও অনিশ্চিত, তৃতীয় টেস্টেই কী অভিষেক হতে পারে সরফরাজের?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরজের প্রথম দুটির পর ফল ১-১। হায়দরাবাদে প্রথম টেস্টে জেতা ম্যাচ হারতে হয়েছিল রোহিতদের। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছেন তারা। আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে দুটি দল। এই ম্যাচ থেকে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে না। তবে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এই ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কাছে। তৃতীয় টেস্টের আগে কিছুটা সময় পাওয়া গেলেও দলের থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়িয়েছে ক্রিকেটারদের চোট আঘাত। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রেয়স আইয়ার। তৃতীয় টেস্টে তাঁকে পাওয়া নিয়ে রয়েছে প্রশ্ন চিহ্ন। কোহলি খেলবেন কিনা তাও স্পষ্ট নয়। তৃতীয় টেস্টের আগে শ্রেয়সের চোট কী  সরফরাজের সামনে খুলে দেবে প্রথম একাদশের দরজা?

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের চোট রয়েছে পিঠের পেশিতে। কয়েকটি বল খেলার পর সেখানে যন্ত্রণা বাড়ছে বলে তিনি নাকি জানিয়েছেন। অস্ত্রোপচারের পর এই সমস্যা তার হচ্ছে। সেই কারণে কয়েক সপ্তাহ ছুটি চেয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। তার তৃতীয় টেস্টে না খেলা কার্যত নিশ্চিত। এই টেস্টে ফেরার কথা বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনিও দলের সঙ্গে যোগ দেননি। চোটের কারণে গত ম্যাচে খেলতে পারেননি লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা। তাঁদের তৃতীয় টেস্টে পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে জাতীয় দলে অভিষেক হতে পারে সরফরাজ খানের।

আরও পড়ুন: EAST BENGAL: মরশুমের মাঝপথে ধাক্কা ইস্টবেঙ্গলের, চোট পেয়ে মাঠের বাইরে দলের তারকা ফুটবলার

দ্বিতীয় টেস্টের আগে দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ। কিন্তু প্রথম একাদশে সুযোগ হয়নি। রাহুলের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন রজত পতিদার। এই সিরিজেই জাতীয় দলে তারও অভিষেক হয়। তবে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি রজত। রাহুল না ফিরলে তৃতীয় টেস্টে তাকে খেলানো হবে বলে সূত্রের খবর। অন্যদিকে শ্রেয়স চোটের কারণে ছিটকে গেলে দলে ঢুকতে পারেন সরফরাজ। তবে কোহলি দলের সঙ্গে যোগ দিলে কোচ মুম্বইয়ের প্রতিশ্রুতি সম্পন্ন ব্যাটারকে খেলান কিনা সেটাই এখন প্রশ্ন।

About Post Author