সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : অনিল কুম্বলেকে ক্রিকেটবিশ্ব নিশ্চিতভাবেই সফল স্পিনার হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে কিন্তু স্পিন বোলার হলেও বেশ জোরে বল করতেন কুম্বলে। যত না বল টার্ন করাতেন তিনি, তার চেয়েও বেশি গতি বৈচিত্র্যে ব্যাটসম্যানদের আউট করতেন তিনি। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি বোলার সিডনি বার্নেস জোরে বল করতেন। তবে মিডিয়াম পেস বল করার পাশাপাশি বল স্পিন করাতেন তিনি । নিজেকে তিনি মূলত স্পিনার মনে করতেন এবং অফ ব্রেক -লেগব্রেক দু’রকম বলই করতে পারতেন সিডনি বার্নেস । বিংশ শতাব্দীর শুরুর দিকে এক দশকের বেশি সময় ধরে তিনি হয়ে উঠেছিলেন ব্যাটসম্যানদের আতঙ্ক। মাত্র ২৭ টি টেস্ট খেলে ১৮৯ উইকেট পেয়েছিলেন সিডনি বার্নেস।
অসামান্য বোলার সিডনি বার্নেস এখন খুববেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন যশপ্রীত বুমরার জন্য । যশপ্রীত বুমরা সম্প্রতি তাঁর ৩৪ তম টেস্টে ১৫০ উইকেটের মাইল ফলক পেরিয়েছেন। বলা হচ্ছে, ওয়াকার ইউনিস পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১৫০ উইকেট পেয়েছিলেন। মাত্র ২৭ টি টেস্ট খেলে ওয়াকার ইউনিস ১৫০ উইকেট পেয়েছিলেন। আর এখানেই উঠে আসছে সিডনি বার্নেসের কথা। মাত্র ২৪ টেস্টে ১৫০ উইকেট পান সিডনি বার্নেস। কিন্ত মাথায় রাখতে হবে সিডনি বার্নেস স্পিন বলে প্রচুর উইকেট শিকার করেছেন ফলে তাঁকে কেবলমাত্র পেস বোলারের গোত্রে ফেলা সম্ভব নয়। সেদিক থেকে বিচার করলে দ্রুততম ১৫০ উইকেটপ্রাপকদের কথা বললে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছেছেন রবিচন্দ্রন আশ্বিন। তিনি মাত্র ২৯ টি টেস্ট খেলে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের গণ্ডি স্পর্শ করেন। রবীন্দ্র জাদেজাও মাত্র ৩২ টি টেস্ট খেলে ১৫০ উইকেট পান। দ্রুত ১৫০ উইকেট প্রাপকদের তালিকায় রয়েছেন অনিল কুম্বলে বা এরাপল্লী প্রসন্নও। কিন্তু তাঁরা প্রত্যেকেই স্পিনার। এখানেই স্বতন্ত্র বুমরা। পেসার হিসেবে ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের গন্ডি ছুঁয়ে ফেলেছেন বুমরা। তবুও সিডনি বার্নেস আজও বিশ্বে দ্রুততম ১৫০ উইকেট পাওয়ার পরিসংখ্যানে তালিকার শীর্ষে।১৯০১ সালে ২৮ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন সিডনি বার্নেস। মাত্র ১৬.৪৩ গড়ে টেস্ট পিছু সাত উইকেট করে দখল করা সিডনি বার্নেস আজও ক্রিকেট বিশ্বের বিস্ময়।।
আরও পড়ুন মিশন টপ সিক্স : এগোচ্ছে ওড়িশা ও গোয়া


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে