Home » মাঞ্জরো ম্যাজিকে জামশেদপুরের চার গোল পাঞ্জাবকে

মাঞ্জরো ম্যাজিকে জামশেদপুরের চার গোল পাঞ্জাবকে

সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : জামশেদপুরের   মিডফিল্ডার জেরেমি মাঞ্জরো। ৩২ বছর বয়সী কুশলী ফরাসি প্লেয়ারের অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ। তিনি ফ্রান্সের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ খেলে এসেছেন (লিগ ওয়ান )। এছাড়াও বিভিন্ন দেশে সর্বোচ্চ স্তরে খেলেছেন তিনি । বৃহস্পতিবার বাঙালি দর্শকদের ডু ডংকে মনে করিয়ে দিলেন মাঞ্জরো।

মোহনবাগানকে দু গোলে হারিয়ে দেওয়ার ম্যাচে ডু ডং ফ্রিকিকে দুরন্ত হয়ে উঠেছিলেন। সেই স্মৃতি উসকে দিলেন মাঞ্জরো।  শিল্টন পালের বদলে পাঞ্জাব বার পোস্টের নিচে দাঁড়িয়ে দর্শক হয়ে থাকলেন রবি।সোয়ার্ভ হয়ে পরপর দুটি বল জালে জড়াল। আর আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ চার গোলে জিতল জামশেদপুর।তারা ১৬ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেয়ে উঠে এল ষষ্ঠ স্থানে।

প্রথমার্ধে চিমাচুকুর গোলে এগিয়ে যায় ইস্পাত নগরীর দল। কয়েক মিনিটের মধ্যে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করে পাঞ্জাব। পেনাল্টি রুখে দেন রেহনেশ। এরপরেও ঘরের মাটিতে ম্যাচে ফেরার জন্য সব রকম প্রচেষ্টা চালায় পাঞ্জাব। কিন্তু একাধিক বার খুব সামান্যর জন্য গোল থেকে বঞ্চিত হতে হয় তাদের। কিন্তু দ্বিতীয় অর্ধ  ছিল সম্পূর্ণভাবে  জামশেদপুরের দখলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কাজ করতে শুরু করে মাঞ্জরো -সনন জুটি। গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগান সনন মহম্মদ , আসে দ্বিতীয় গোল। এরপরে সননকে ফাউল করা হলে দেখা যায় মাঞ্জরো ম্যাজিক। ফ্রিকিক থেকে মাঞ্জরোর জোড়া গোলে চার গোলে পিছিয়ে পড়া পাঞ্জাবের আর ম্যাচে ফিরে আসার উপায় ছিল না।

আরও পড়ুন EAST BENGAL: খেলেছেন মেসি-রোনাল্ডো-বেঞ্জেমার বিরুদ্ধে, চিনে নিন ইস্টবেঙ্গলের নতুন বিদেশীকে

About Post Author