স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: রাজকোটে নয়া কীর্তি গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হলেন ভারতের তারকা স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে জ্যাক ক্রলিকে আউট করে এই নজির গড়লেন অশ্বিন। ৫০০ উইকেটের ক্লাবে ঢুকতে নিলেন ৯৮ টি ম্যাচ। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হলেন অশ্বিন।

বিশাখাপত্তনমে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারতেন অশ্বিন। চলেও এসেছিল সুযোগ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারের বলে স্যুইপ করতে গিয়ে ক্যাচ দেন টম হার্টলে।আম্পায়ার ক্রিস গ্যাফানি আউটের সিদ্ধান্ত দেন।উল্লাস করতেও দেখা যায় ভারতীয় স্পিনারকে। তবে ডিশিসন রিভিউ সিস্টেমে দেখা যায় বল ব্যাটারের হাতের অনেকটা উপরে লাগে। ফলে আউটের সিদ্ধান্ত প্রত্যাহর করেন তৃতীয় আম্পায়ার। ৪৯৯ উইকেট নিয়েই দ্বিতীয় টেস্টে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় স্পিনারকে।তবে রাজকোটে প্রতীক্ষার অবসান হল।রাজকোট টেস্টের তৃতীয় দিনে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। সেই সময় ওপেনার ক্রলিকে ফিরিয়ে ব্রিটিশদের ইনিংসে প্রথম ধাক্কা দেন অশ্বিন।তার বলে মারতে গিয়েই রজত পতিদারের হাতে বল জমা করতেই নতুন রেকর্ড স্পর্শ করলেন তিনি। অনিল কুম্বলের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন অশ্বিন। দেশের মাটিতে ৫৮ টি ম্যাচে পেয়েছেন ৩৪৭ টি উইকেট। একটি ইনিংসে পাঁচ বা তার বেশী উইকেট পেয়েছেন মোট ২৬ বার। দুই ইনিংস মিলিয়ে দশ বা তার উইকেট পেয়েছেন মোট ছয় বার।
From number 1⃣ to 5⃣0⃣0⃣!@ashwinravi99's momentous Test journey in ????????
Tell us your favourite one ????#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/r5Fr3sPsGy
— BCCI (@BCCI) February 16, 2024
আরও পড়ুন: UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে হার বায়ার্নের, জয় এমবাপ্পেদের
বিশ্বের নবম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের গণ্ডি পেরোলেন অশ্বিন। তার আগে এই মুহূর্তে রয়েছেন মুথাইয়া মুরলিধরন। শ্রীলঙ্কার কিংবদন্তী পেয়েছিলেন ৮০০ উইকেট। অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের ঝুলিতে রয়েছে ৭০৮ উইকেট। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন পেয়েছেন ৬৯৬ উইকেট। ভারতের অনিল কুম্বলে পেয়েছেন ৬১৯ উইকেট। ইংল্যান্ডের আর এক পেসার স্টুয়ার্ট ব্রড পেয়েছেন ৬০৪ উইকেট। অস্ট্রেলিয়ার আইকনিক পেসার গ্লেন ম্যাকগ্রা পেয়েছেন ৫৬৩। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালসের ঝুলিতে রয়েছে ৫১৯ উইকেট। এবং আর এক অজি স্পিনার নাথান লায়ন পেয়েছেন ৫১৭ উইকেট।


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?