সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারি :আকাশ সাংগোয়ান। হরিয়ানার এই ফুটবলারের করা গোলের সৌজন্যে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলে তিন পয়েন্ট ঘরে আনল চেন্নাইয়ান এফ সি । ৬০ মিনিটে কার্যত একক দক্ষতায় বিপক্ষের দু জন খেলোয়াড়কে ডজ করে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন আকাশ। এরপরেও একাধিক সুযোগ তৈরি করে চেন্নাইয়ান।রহিম আলিদের ব্যর্থতায় গোল হয় নি।
মোহনবাগান ইস্টবেঙ্গল টিমে যখন বাঙালি মুখ প্রায় নেই তখন চেন্নাইয়ান ম্যাচে নিয়মিতভাবেই অন্তত তিনজন বাঙালি ফুটবলারকে নামতে দেখা যাচ্ছে। যদিও এদের অন্যতম তরুণ বাঙালি স্ট্রাইকার রহিম আলি নিজেই দুটি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন।আশি মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেন্নাইয়ের দলটির আরেক বাঙালি ফুটবলার – সাইড ব্যাক অঙ্কিত মুখার্জিকে। অঙ্কিত মাঠ ছাড়লেও সতেরো মিনিট সময় পেয়েও দশ জনের চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে সমতা ফেরাতে পারে নি কেরালা। চেন্নাইয়ান দলের অন্য বাঙালি ফুটবলার গোলরক্ষক দেবজিৎকে এদিন পরাস্ত করতে পারে নি কেরালা।
আরও পড়ুন India vs England: রাজকোটে ৫০০-র ক্লাবে অশ্বিন, আর কারা রয়েছেন এই ক্লাবে?


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের