সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। এর আগে একাধিকবার ইডি তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এরপরই অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার নির্দেশে আদালতের হস্তক্ষেপ চেয়েছিল ইডি। কিন্তু আদালতের কোনও রকম নির্দেশ পাওয়ার আগেই ফের কেজরিওয়ালকে তলব করা হল।
আরও পড়ুন কৃষক আন্দোলন চলাকালীন মৃত্যু পুলিশ কর্মীর, ২ দিনের জন্য স্থগিত কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান
এর আগে গত শনিবারই আবগারি দুর্নীতি মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে। আদালতের ‘ছাড়পত্র’ হাতিয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রী ইডি-র ষষ্ঠ সমনও এড়িয়ে যান। প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় এখনওঁ পর্যন্ত ছয়বার ইডির তলব এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল ইডি। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন তিনি। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, ইডির তরফে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে সমন পাঠানো হয়েছে, তা বেআইনি। তদন্তে সহযোগিতা করতে রাজি কেজরিওয়াল, কিন্তু রাজনৈতিক স্বার্থে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে তাঁকে।
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি। আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এরপরই ইডির তলবের মুখে পড়ে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র