সময় কলকাতা ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি: সপ্তাহান্তে ফেলে যাত্রী ভোগান্তি। যান্ত্রিক ত্রুটির কারণে শিয়ালদা মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল। এর ফলে চরম হয়রানি শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের। জানা গিয়েছে, টিটাগড় স্টেশনের ১২ নম্বর রেলগেটের সামনে আপ এবং ডাউন লাইনের মাঝামাঝি জায়গায় সিগন্যালিং ত্রুটি রয়েছে।
আরও পড়ুন কৃষক আন্দোলন চলাকালীন মৃত্যু পুলিশ কর্মীর, ২ দিনের জন্য স্থগিত কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান
এর ফলে এদিন অফিস টাইমে এক ঘন্টার জন্য বিঘ্নিত হয় ট্রেন চলাচল। চরম ভোগান্তির মুখে পড়েন বহু স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা। নাকাল হতে হয় নিত্য যাত্রীদের। একাধিক স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। এমনকী শিয়ালদা মেন শাখাতেও অধিকাংশ ট্রেন দেরিতে চলছে বলেই জানা গিয়েছে।
খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা।এই যান্ত্রিক ত্রুটি ঠিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। এখনও পর্যন্ত পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যদিও রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে। অন্যদিকে এই ঘটনার জেরে, ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।


More Stories
সরকারি অনুষ্ঠান ও ট্রাম্প বয়কট- মামলা, পাল্টা ট্রাম্প টিভি – প্রেসিডেন্ট ও মার্কিন সংবাদমাধ্যমের দ্বন্দ্ব চরমে
রুদ্ধশ্বাস ম্যাচে মহামেডানকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
ফাইনালে ভারতের মেয়েদের সামনে শ্রীলঙ্কা