Home » India vs England: আকাশ দীপের অভিষেক, অশ্বিনের সেঞ্চুরি, এক ঝলকে রাঁচী টেস্টের প্রথম দিন

India vs England: আকাশ দীপের অভিষেক, অশ্বিনের সেঞ্চুরি, এক ঝলকে রাঁচী টেস্টের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু হল ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রাঁচীতে নেমেছে রোহিত বাহিনী। এই ম্যাচে জিতলে সিরিজ পকেটে পুড়বেন তারা। সিরিজ জিততে হলে এই ম্যাচে ভারতকে হারাতেই হবে স্টোকস আর্মিকে। প্রায় একদশক ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি তারা। এই পরিস্থিতিতে দুটি দলের কাছে রাঁচী টেস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই টেস্টে ভারতের হয়ে অভিষেক হল বাংলার পেসার আকাশ দীপের (AKASH DEEP)। একনজরে দেখে নেওয়া কেমন ছিল প্রথম দিন….

এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয় আকাশ দীপের। সকালে তার হাতে জাতীয় দলের টুপি তুলে দেন ভারতের কোচ ও প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। প্রথম দিনেই বল হাতে নজর কাড়লেন বাংলার পেসার। বুমরার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন। তার পেস ও দুটি সুইংয়ে দিশেহারা দেখিয়েছে ইংল্যান্ডের টপ অর্ডারকে। প্রথম সেশনে ১১৫ রানে ৫ উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল ইংরেজরা। তার মধ্যে বাংলার পেসারের দখলে ছিল তিন উইকেট। বেন ডাকেট, অলি পোপ ও জ্যাক ক্রলিকে প্যাভিলিয়নের ফেরান তিনি।

বাংলার পেসার ছাড়া বাকি দুটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন। জনি বেয়ার্স্ট্রোর উইকেট নিয়ে নয়া নজির গড়েছেন ভারতের স্পিনার। কারণ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শততম উইকেটের মালিক হলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতী বোলারদের তালিকায় তিনি পিছনে ফেললেন ভাগবত চন্দ্রশেখর (৯৫), অনিল কুম্বলে (৯২), বিষণ সিংহ বেদী (৮৫), কপিল দেবের (৮৫) মতো কিংবদন্তীদের।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

প্রথম সেশনে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে এই পরিস্থিতিতে দলের হাল ধরেন রানের মধ্যে না থাকা জো রুট। তাকে সঙ্গ দেন বেন ফোকস। ১১৩ রানের জুটি গড়েন দুজনে। চা বিরতিতে যাওয়ার সময় ১৫৪ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন রুট। বেন ফোকসের ব্যাট থেকে আসে ১০৮ বলে ২৮ রান। ভারতীয় বোলাররা অনেক চেষ্টা করেও তাদের আউট করতে পারেনি।

তৃতীয় সেশনে তিন অঙ্কের রানে পৌঁছন জো রুট। পাশাপাশি তিনি একটি রেকর্ডও গড়েছেন। এতদিন টেস্টে ভারতের বিরুদ্ধে শতরানের নিরিখে শীর্ষে ছিলেন স্টিভ স্মিথ ও জো রুট। দুজনের শতরান ছিল ৯ টি। এই টেস্টে শতরানের সৌজন্যে স্মিথকে টপকে গেলেন তিনি। দিনের শেষে ১০৬ রানে অপরাজিত তিনি।

তবে প্রথম দিনের শেষে ভারতকে ম্যাচে ফেরান মহম্মদ সিরাজ। ফোকসকে ৪৭ রানে ফেরান তিনি। হার্টলেকে ১৩ রানের মাথায় ফেরান তিনি। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ইনিংস শেষ করে ইংল্যান্ড।

About Post Author