Home » মোহনবাগানের সঙ্গে ড্র, আইএসএলে এখনও পয়েন্ট শীর্ষে ওড়িশা এফসি

মোহনবাগানের সঙ্গে ড্র, আইএসএলে এখনও পয়েন্ট শীর্ষে ওড়িশা এফসি

সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : আইএসএলে মোহনবাগান ও ওড়িশা এফসির খেলা গোলশুন্য ভাবে শেষে হওয়ায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থেকে গেল ওড়িশা এফসি ।  তাদের পয়েন্ট ৩২। ওড়িশা এফসি ও মোহনবাগানের মধ্যে শনিবারের খেলায় কেউই একক প্রাধান্য দেখাতে পারে নি। খেলার ফল খেলার গতির সঙ্গে সমতাসুচক। ওড়িশা এফসি ১৬ টি ম্যাচ খেলেছে। একটি ম্যাচ  কম খেলে মোহনবাগানের পয়েন্ট ৩০।

ওড়িশা এফসির নিচে পয়েন্ট টেবিলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই, মোহনবাগান, গোয়া ও কেরালা। এদিন হায়দ্রাবাদ কে ২-১ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এল বেঙ্গালুরু এফ সি। ৬ ও ৭ নম্বর স্থানে রয়েছে জামশেদপুর ও নর্থ ইস্ট ইউনাইটেড।৬ নম্বরে থাকা জামশেদপুরের সংগ্রহ কুড়ি পয়েন্ট। ইস্টবেঙ্গল ১৫ পয়েন্ট পেয়ে রয়েছে  নবম স্থানে ।।

আরও পড়ুন India vs England: যশস্বী ছাড়া ব্যর্থ ভারতীয় ব্যাটিং অর্ডার, দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড

About Post Author