স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: ভারতে মুখ থুবড়ে পড়েছে বেন স্টোকসদের বাজবল। পাঁচ টেস্টের সিরিজের ফয়সলা হয়ে গিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। ফলে পঞ্চম টেস্ট এখন শুধুই নিয়মরক্ষার। তবে সেই টেস্টকেও হালকা ভাবে নিতে চাইছেন না রোহিতরা। কারণ অবশ্যই ভারত চাইছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে। তাই পঞ্চম টেস্টে দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে দলের তারকা পেসার যশপ্রীত বুমরাকে।

রাজকোট টেস্ট জয়ের পর বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়। কারণ তিনি টানা খেলে চলেছেন। এই পরিস্থিতিতে একজন জোরে বোলারের চোট পাওয়ার সম্ভাবনা থাকে। রাঁচী টেস্টে বুমরার বদলে অভিষেক হয় বাংলার পেসার আকাশ দীপের। প্রথম টেস্টে নজরও কাড়েন আকাশ।রাঁচীর স্পিন সহায়ক পিচে আকাশকে খেলতে হিমশিম খেতে হয় অলি পোপদের। সূত্রের খবর পঞ্চম টেস্টে দলে ফিরতে চলেছেন ভারতের তারকা পেসার। যদি সত্যি বুমরা ফেরেন তাহলে বাদ যাওয়ার সম্ভাবনা বেশী আকাশ দীপের। দলের আর এক অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
পঞ্চম টেস্টে দল কীরকম হবে, সেটা অনেকটা নির্ভর করছে ধর্মশালার পিচের উপর।কারণ রাঁচীর মতো যদি এই পিচ স্পিন সহায়ক হয় তাহলে অশ্বিন, জাদেজা ও কুলদীপ তিন স্পিনার নিয়ে শুরু করবে ভারত। সিরিজ ইতিমধ্যে জিতে নেওয়ায় সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন আর এক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আর যদি পিচ পেস সহায়ক হয়, তা হলে একজন স্পিনার কমিয়ে তিন পেসারে দল সাজাতে পারেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তখন বুমরা ও সিরাজের সঙ্গে দলে থাকবেন আকাশ দীপ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার