Home » মুম্বাই -গোয়া ড্র, ওড়িশার সামনে ইস্টবেঙ্গল

মুম্বাই -গোয়া ড্র, ওড়িশার সামনে ইস্টবেঙ্গল

সময় কলকাতা ডেস্ক, ২৯ ফেব্রুয়ারি : আইএসএল (ISL)যত শেষের দিকে এগোচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা তত বাড়ছে, আকর্ষণীয় হয়ে উঠছে আইএসএল । হায়দ্রাবাদকে বাদ দিলে প্রথম ছটি দলে থাকার লড়াইয়ে আছে বারোটির মধ্যে এগারোটি দলই । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে থাকা প্রথম পাঁচটি দলের মধ্যে লড়াই পয়েন্টের বিচারে শীর্ষ দুটি স্থানে থাকার কারণ তাহলে তারা আইএসলের নকআউট পর্বে সরাসরি সেমিফাইনালে খেলার অধিকার পাবে। পরবর্তী ছটি দলের মধ্যে আবার লড়াই ষষ্ঠ স্থানটি সুনিশ্চিত করার তাহলে নকআউট পর্বে খেলার অধিকার পাবে তারা। এক নম্বরে থাকা ওড়িশা এবং দশ নম্বরে থাকা পাঞ্জাবের মধ্যে পয়েন্টের ব্যবধান ১৫। ফলে তুল্যমূল্য লড়াই চলছে আইএসএলে। বুধবার এফসিগোয়া এবং মুম্বাই সিটি এফ সির খেলা শেষ হয়েছে ১-১ গোলে । প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয় অর্ধের শুরুতেই বিক্রমপ্রতাপ সিং গোল করে মুম্বাইকে এগিয়ে দিলেও ১৫ মিনিট পরেই খেলায় সমতা ফেরায় গোয়া। ইয়াসিরের গোলার মত শট জড়িয়ে যায় মুম্বাইয়ের জালে। বিক্রম প্রতাপ ইদানীং গোলের মধ্যে রয়েছেন। অন্যদিকে, ইয়াসির সেকেন্ড উইন্ডোতে জানুয়ারিতে গোয়া দলে যোগ দিয়ে গোয়ার ধার ও ভার বাড়িয়েছেন। বুধবারের ম্যাচের শেষে ১৬ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট পেয়ে মুম্বাই ছুঁয়ে ফেলল পয়েন্টের বিচারে শীর্ষস্থান অধিকারী ওড়িশাকে । ওড়িশার চেয়ে গোল পার্থক্যে পিছিয়ে আছে মুম্বাই। ১৬ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে গোয়া। একটি ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা  মোহনবাগানের পয়েন্ট ৩০।

বৃহস্পতিবার আইএসএলের একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে নামছে ওড়িশা এফ সির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ১৬ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়ে রয়েছে অষ্টম স্থানে। ভুবনেশ্বরে ইস্টবেঙ্গল দলের ম্যাচ খুব কঠিন হতে চলেছে কারণ ওড়িশা চাইবে সুপার কাপের ফাইনালে প্রতিশোধ নেওয়ার। চোটআঘাত এবং কার্ড সমস্যায় ইস্টবেঙ্গল জর্জরিত। আগের ম্যাচে কার্ড দেখায় ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ডাগ আউটে বসতে পারবেন না। ডিফেন্সের ভরসা হিজাজি মাহেরকেও এ ম্যাচে কার্ড সমস্যায় পাচ্ছে না লাল হলুদ। ফলে গোলের মধ্যে থাকা কৃষ্ণা মরিসিও জুটিকে আটকানোর গুরু দায়িত্ব থাকছে মূলত লা লিগা খেলার অভিজ্ঞতা সম্পন্ন আলেকজানদার প্যান্টিচের ওপরে।
#ISL

আরও পড়ুন Jasprit Bumrah: শেষ টেস্টে দলে ফিরছেন ভারতের তারকা ক্রিকেটার, কাকে থাকতে হবে মাঠের বাইরে?

About Post Author