স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ মার্চ: আই লিগে জয়ের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া মহামেডানের। বৃহস্পতিবার হায়দরাবাদে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল সাদা কালো ব্রিগেডকে। পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে তারা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ স্থান ধরে রাখল মহামেডান। সমান সংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ডেকান।

ম্যাচ শুরুর ৪ মিনিটে পিছিয়ে পড়েছিল কলকাতার তৃতীয় প্রধান। কর্নার থেকে গোল করে দক্ষিণ ভারতের দলকে এগিয়ে দেন ডেভিড কাস্তানেদা। মহমেডানের বিরুদ্ধে ফের গোল পেলেন কলম্বিয়ার ফরওয়ার্ড। গোল হজমের ঠিক তিন মিনিট পর খেলায় সমতা ফেরানোর সুযোগ পেয়ে গিয়েছিল মহামেডান। বিকাশ সিংয়ের ক্রস থেকে ভানলালজুইডিকার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময় কলকাতার দলের উপর দাপট দেখায় ডেকান। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা।
After an action-packed 90 minutes, we have to settle for a point. ????
On to the next match! ⏭#JaanJaanMohammedan ????????#BlackAndWhiteBrigade ???????? #ILeague ???? #IndianFootball ⚽ #SDECMDSP ⚔ pic.twitter.com/t2BtMslJnC
— Mohammedan SC (@MohammedanSC) February 29, 2024
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে চের্নিশভের ছেলেরা। বলের দখল রেখে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে তারা। বিরতির পর খেলা শুরু হওয়ার দু মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মহামেডানের কাছে। ডেকানের এক ফুটবলার বক্সের মধ্যে হাতে বল লাগায়। তবে কলকাতার দলের পেনাল্টির আবেদনে রেফারি কর্ণপাত করেননি। আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে মহামেডান। ফলও পায় তারা। ৮৪ মিনিটে খেলায় সমতা ফেরায় সাদা কালো ব্রিগেড। কজলভের বাড়ানো পাস থেকে গোল করেন মহম্মদ জসিম। পেনাল্টি বক্সের কিছুটা বাইরে তার নেওয়া বাঁ পায়ের শট জালে জড়িয়ে যায়। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি কোনও দল। ১ পয়েন্ট পেলেও দলের খেলায় খুশি মহামেডান কোচ। তিনি বলেন, “আমরা জিততে না পারলেও দারুণ ফুটবল খেলেছি। বল দখল থেকে গোলের সুযোগ তৈরী সব বিভাগেই আমরা নিয়ন্ত্রণ করেছি। শুরুতে পিছিয়ে পড়েও ছেলেরা দমে যায়নি। আমি ওদের খেলায় খুশি।”
আরও পড়ুন: East Bengal: ইতিহাস গড়েও ওড়িশার বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল
আই লিগের অন্য একটি ম্যাচে জয় পেয়েছে নামধারী এফসি। ২-১ গোলে তারা হারিয়ে দেয়েছে গোকুলম কেরলকে। খেলার তিন মিনিটে গোল করে পঞ্জাবের দলকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। ৮৩ মিনিটে গোকুলমের হয়ে সমতা ফেরান সৌরভ। দ্বিতীয়ার্ধের সংযুক্তি নামধারীর হয়ে জয়সূচক গোলটি করেন আকাশদীপ সিং।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া