Home » জনকল্যাণ ক্লাব ও পাঠাগারের নৈশ ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক্স

জনকল্যাণ ক্লাব ও পাঠাগারের নৈশ ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক্স

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ : উত্তরবঙ্গের খেলার মানচিত্রে  ক্লাব হিসেবে জনকল্যাণ ক্লাব পাঠাগার প্রথম সারিতে। বিগত ৪০ বছর ধরে এই ক্লাব বিভিন্ন খেলাধুলার সঙ্গে  অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাৎপর্যপূর্ণভাবে, এই ক্লাব থেকে রাজ্য স্তরের একাধিক খেলোয়াড় বেরিয়েছে। বিগত বছর গুলির মতন করে এ বছরও জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের জনকল্যাণ ক্লাব পাঠাগার আয়োজন করেছিল এক দিবসীয় ৮ দলীয় নৈশ ভলিবল প্রতিযোগিতা। যা এদিন সন্ধ্যে ছটায় শুরু হয়ে মধ্যরাত দুটোয় সম্পন্ন হয়। অত্যন্ত উত্তেজনা পূর্বক এই খেলায় অংশগ্রহণ করেছিল বিন্নাগুরি আর্মি ক্যাম, কোচবিহার নাট্য সংঘ, যুব রঙ্গিন সংঘ, মাহাকাল থান, শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক্স, পিএমএস মালবাজার সহ আয়োজক দল জনকল্যাণ ক্লাব ও পাঠাগার।

এদিনের খেলায় কোচবিহার নাট্য সংঘ কে প্রথমে ২৫, ২১ এবং পরবর্তীতে ২৫-২৩ পয়েন্টে পরাজিত করে সেরা শিরোপা জিতে নেন বাঘাযতীন অ্যাথলেটিক্স ক্লাব শিলিগুড়ি। এ দিনের খেলার সেরা শিরোপা জিতে নেন কোচবিহার নাট্য সংঘের আক্রম আলী ও ম্যান অফ দা টুর্নামেন্ট হয় শিলিগুড়ি বাঘাযতীন অ্যাটলেটিক ক্লাবের খেলোয়াড় গৌরব রায়। এ দিনের খেলায় গোটা মাঠ ভর্তি দর্শক দেখা গিয়েছিল। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে নয়টি পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে খেলার শুভ সূচনা হয়। খেলার শুভ সূচনা হয় ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিক তথা বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়ের হাত দিয়ে। এদিন রামমোহন বাবু বলেন বর্তমানে যুবসমাজ মুঠো ফোনে বন্দী হয়ে গিয়ে এক ঘরে হয়ে দাঁড়িয়েছে সে জায়গায় জনকল্যাণ ক্লাব ও পাঠাগারের এত বড় আয়োজনকে কুর্নিশ তৎসঙ্গে তিনি বরাবর এ ধরনের সংগঠনের সঙ্গে রয়েছেন যারা যুবসমাজকে খেলাধুলার জগতে টিকিয়ে রাখার মতন সৎ সাহস দেখায়। জনকল্যাণ ক্লাবে পাঠাগারের ক্লাব সম্পাদক অমল কুমার রায়ের দাবি, উত্তরবঙ্গের মোট আটটি দলকে নিয়ে এদিনের নৈশ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্যন্ত প্রতিকূলতা কাটিয়ে এদিনের খেলা সুসম্পন্ন করা হয়। পরবর্তীতে ক্লাব এ হলো উদ্যোগ আবারো নেবেন বলেই তিনি জানান। এদিনের গোটা খেলা সম্পূর্ণ হয় রাজ্য ভলিবল কোচ জহর রায়ের তত্ত্বাবধানে।।

About Post Author