সময় কলকাতা ডেস্ক,৩ মার্চ : নেপাল থেকে অ্যাথলেটিক্স সোনা জিতে ঘরে ফিরলেন কাটোয়ার মেয়ে নন্দিতা ঘোষ। আন্তর্জাতিক স্তরে দূর পাল্লার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী হয়ে চমকে দিয়েছেন নন্দিতা।তিন হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় চাম্পিয়ান হয়ে ১ মার্চ রাতে বাড়ি ফিরেছেন নন্দিতা । আটদিনের নেপাল সফর সাফল্যের মধ্যে দিয়ে সেরে দেশে ফিরে সোনার মেয়ে বলছেন, তাঁর পরিশ্রমের ফল পেলেও এখনও অনেক পথ চলা বাকি।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নন্দিতা উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ভারতীয় কোচের সঙ্গে নেপালে পৌঁছান। রাজ্য থেকে তিনি ছিলেন নির্বাচিত একমাত্র অ্যাথলেটিক প্রতিনিধি । নেপালের রঙ্গ শালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা , সেই প্রতিযোগিতায় ৫৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয় নন্দিতা। কৃষক পরিবারের অভাবী ঘরের মেয়ে নন্দিতা স্বর্ণপদক পেয়ে বলছেন, তাঁকে এই স্বীকৃতি আরও এগিয়ে যাওয়ার রসদ যোগাবে ।
সোনার মেয়ে নন্দিতার আদি বাড়ি কেতুগ্রাম থানার অনন্তপুর গ্রামে । দেশে ফিরে অনন্তপুর গ্রামে কিছুক্ষণ কাটিয়ে সোজা চলে আসেন কাটোয়ার ফরিদপুর কলোনির পাড়ার ভাড়া বাড়িতে। সেখানে তিনি ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। নিজের চৰ্চাও জারি কাটোয়াতেই।
স্থানীয় স্তরে রাজনৈতিক নেতারা নন্দিতার পাশে আছেন। গঙ্গাটিকুরি গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরের পঞ্চায়েত সদস্য যাদব দাসের মত মানুষরা সোনার মেয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজও নন্দিতাকে সামনের দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নন্দিতা জানেন, সবে শুরু হয়েছে দৌড়। বহুদূর যাওয়ার স্বপ্ন সোনার মেয়ে নন্দিতার চোখে।
আরও পড়ুন East Bengal: ইতিহাস গড়েও ওড়িশার বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার