স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ মার্চ: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। কোপেনহেগেনের বিরুদ্ধে তাদের মাঠে প্রথম পর্বে ৩-১ গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে সেই ফলেরই পুনরাবৃত্তি দেখা গেল। ফিরতি পর্বের ম্যাচে কোপেনহেগেনকে ৩-১ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা। ফলে দুই পর্ব মিলিয়ে ৬-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি।
আরও পড়ুন আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব দিল্লি আদালতের
প্রথম পর্বে দল জিতেছিল বড় ব্যবধানে। ফলে দলের দুই তারকা কেভিন ডি ব্রুইনা ও ফিল ফডেনকে এ দিন প্রথম একাদশে রাখেননি সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। যদিও সিটির জয়ের ক্ষেত্রে তা বাধা সৃষ্টি করেনি। ঘরের মাঠে প্রথম থেকেই চেনা মেজাজে দেখা গেল আকাশী জার্সিধারীদের। খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় ম্যানচেস্টারের দলটি। গোল করে দলকে এগিয়ে দেন ম্যানুয়েল আকাঞ্জি। জুলিয়েন আলভারেজের বাড়ানো পাস থেকে ভলিতে বল জালে জড়িয়ে দেন সিটির সুইস ডিফেন্ডার। প্রথম গোলের ক্ষেত্রে অবদান ছিল তার। চার মিনিটের মধ্যে সেই আলভারেজ দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। খেলা শুরুর দশ মিনিটের মধ্যে ০-২ গোলে পিছিয়ে পড়ে কোপেনহেগেন। কিন্তু নিজেদের সাধ্যমত লড়াই চালিয়ে যেতে থাকে ডেনমার্কের ক্লাবটি। ২৯ মিনিটে একটি গোল শোধও করে তারা। কোপেনহেগের হয়ে গোল করেন মহম্মদ এলইউনুসি। তবে গতবারের চ্যাম্পিয়নদের হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আবার ব্যবধান বাড়িয়ে নেয় সিটিজেনরা। দলের হয়ে তৃতীয় গোলটি করেন আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে কোনও দল গোল করতে পারেনি।

এই জয়ে ফলে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দশ ম্যাচে জয় পেল সিটিজেনরা। এর আগে এই রেকর্ড ছিল জার্মানির বায়ার্ন মিউনিখ ও স্পেনের রিয়াল মাদ্রিদের দখলে। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। সেই মরশুমে টানা দশ ম্যাচে জয় পেয়েছিল তারা। টানা দশ ম্যাচের পুনরাবৃত্তি দেখা গিয়েছিল ২০১৯-২০ মরশুমে। টানা ১১ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। সেই তালিকায় এবার উঠে গেল ম্যানচেস্টার সিটির নাম। এছাড়া বিশ্বের দ্বিতীয় ক্লাব হিসেবে নিজেদের মাঠে কমপক্ষে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার নজিরও গড়েছে সিটি। শেষ ৩০ ম্যাচে ২৮ টি জয় ও ২ টি ড্র করেছে সিটিজেনরা। এই তালিকায় একনম্বরে রয়েছে বার্সেলোনা। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিল কাতালানরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার