Home » তৃণমূলের বিগ্রেডে জনপ্লাবন! শহরজুড়ে মোতায়েন ১৬০০ পুলিশ, জনগর্জন সভা থেকেই তালিকা প্রকাশ মমতার

তৃণমূলের বিগ্রেডে জনপ্লাবন! শহরজুড়ে মোতায়েন ১৬০০ পুলিশ, জনগর্জন সভা থেকেই তালিকা প্রকাশ মমতার

সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চঃ  আজ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ কলকাতায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের ‘বিসর্জনে’র ডাক দিয়ে লোকসভা ভোটের আগে তৃণমূলের ‘জনগর্জন সভা’। তৃণমূলের বিগ্রেডে থাকতে পারে একাধিক চমক। মূল বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে কী বার্তা দেন দলনেত্রী, তা শুনতে ব্রিগেডে লক্ষ-লক্ষ মানুষের জমায়েত শুর হয়েছে। রবিবার সকাল থেকে শুরু হয়েছে প্রচার। একদিকে কেন্দ্রীয় বঞ্চনার হিসাব, অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার কি কি জনহিতকর কাজ করেছে, সেই বিষয়টির লিফলেট আকারে তৈরি করে সমাবেশে আসা প্রত্যেক কর্মীদের হাতে ধরিয়ে দিচ্ছে তৃণমূলের স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ, হাঁসফাঁস গরমে নাজেহাল শহরবাসী

শহরের নানা প্রান্ত থেকে এদিন ২৯টি মিছিল আসার কথা ব্রিগেডে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, হাজরা স্টেশন, ইনডোর স্টেডিয়াম, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গায় থেকে বড় মিছিল আসার কথা। বিগ্রেডের জনসভায় আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রবিবারের হাইভোল্টেজ সভার নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। ব্রিগেড সমাবেশের জন্য শহর কলকাতা জুড়ে মোতায়েন রয়েছে ১৬০০ পুলিশ। বিগ্রেডের মাঠে থাকছেন ৩০০ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। থাকছেন ইনস্পেকটর, সাব-ইনস্পেকটররাও। এছাড়াও বিগ্রেড সভা স্থলের আশপাশে ৩ জন যুগ্ম কমিশনার ও ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকছেন বলেও সূত্রের খবর। ব্রিগেড গ্রাউন্ডে প্রবেশ করতে গেলে সিকিউরিটি চেক করা হচ্ছে।

প্রায় ৫৪ টি ব্লক আছে, সেই ব্লকের প্রতিটি এন্ট্রি পয়েন্টে চলছে চেকিং, এছাড়াও মোট ২০ টি গেট আছে ব্রিগেডে প্রবেশের জন্য, সেই গেটের সামনেও DFMD গেট। এছাড়াও মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রত্যেক কর্মী সমর্থকের চেকিং চলছে। অন্যদিকে, আপতকালীন পরিস্থিতির জন্য থাকছে দমকলের ৪টি ইঞ্জিন, QRT, ১১ অ্যাম্বুলেন্স। অন্যদিকে, রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে ৪২ আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হবে তৃণমূল প্রার্থীদের নাম। রবিবারই সেই তালিকা প্রকাশও করা হবে। তবে প্রার্থী তালিকা ব্রিগেডের মঞ্চ থেকে প্রকাশ করে তৃণমূল কোনও বিশেষ বার্তা দিতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

#latestbengalinews

#trinamoolbgrade

#Cm

#trendingnews

#Loksabha Election

About Post Author