সময় কলকাতা ডেস্ক, ২৫ জুন : গোদের উপর বিষফোঁড়া! একের পর এক মামলায় গভীর বিপাকে অরূপ বিশ্বাস ।এবার তাঁর বিরুদ্ধে দায়ের খুনের চেষ্টার মত সঙ্গীন অভিযোগ।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ব্লকে যোগ দিয়েও পরিত্রাণের রাস্তা খুঁজে পাচ্ছেন না অরূপ বিশ্বাস। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হলো খুনের চেষ্টার অভিযোগ। এতদিন মেসি কাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করে একাধিক ধারায় তদন্ত শুরু হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল। অভিযোগ দায়ের করেছেন নির্মলেন্দু ঘোষ নামে জনৈক আইনজীবী। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনজীবী হওয়ায় তাঁকে খুন করার চেষ্টা করছেন স্বরূপ বিশ্বাস ও তাঁর দলবল। গত বৃহস্পতিবার আলিপুর জাজেস কোর্টে অরূপ বিশ্বাস বিক্ষোভের মুখে পড়েন । আর ঠিক সেদিনই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটা মামলা ছিল আলিপুর আদালতেই । অভিযোগকারী আইনজীবীর অভিযোগ, ওই মামলায় অভিযোগকারীর আইনজীবী হিসাবেই সেখানে ছিলেন তিনি । তাঁকে হুমকি দেওয়া হয়, পাশাপাশি তাঁর অভিযোগ,ঐদিন যখন তিনি জাজেস কোর্টের দিকে যাচ্ছিলেন তখন তার উপরে চড়াও হয় অরূপ বিশ্বাসের লোকজন এবং তাঁকে মারধর করা হয়। তাঁকে খুনের চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ ।
মেসি কাণ্ডে জেরবার পরাজিত প্রাক্তন ক্রীড়া মন্ত্রী। খুনের চেষ্টা অভিযোগ দায়ের হওয়ায় আরও বিপাকে পড়লেন তিনি। বাস্তবেই গভীর বিপাকে অরূপ বিশ্বাস ।
আরও পড়ুন ছিটকে গেলেন মেসির গায়ে লেপ্টে থাকা ক্রীড়ামন্ত্রী , বিশৃঙ্খলায় ইস্তফা অরূপের
গভীর বিপাকে অরূপ বিশ্বাস #অরূপবিশ্বাস


More Stories
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০
তারাতলার কারখানার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩
তৃণমূলের কমিটির তালিকা নির্বাচন কমিশনে পাঠালেন মমতা, জল গড়াতে পারে আদালতে