সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চ : রঞ্জি ফাইনালে মুম্বাই ও বিদর্ভের ম্যাচে রাশ মুম্বাইয়ের হাতে । তৃতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবে নিজেদের হাতে নিয়ে নিয়েছে মুম্বাই। মুম্বাই অধিনায়ক আজিঙ্ক রাহানে দ্বিতীয় ইনিংসে অবশেষে রান পেলেও শতরান পান নি। শত রান করেছেন মুশির খান। পাঁচ রানের জন্য সেঞ্চুরি থেকে ব্যর্থ হন শ্রেয়স আয়ার। মুম্বাই ৪১৮ রান করে অলআউট হওয়ায় জয়ের জন্য বিদর্ভ ৫৩৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে দিনের শেষে বিনা উইকেটে ১০ রান করেছে। তিন দিন ধরে একপেশে দাপট দেখাচ্ছে মুম্বাই। বিদর্ভের পক্ষে বাকি কাজটুকু খুব কঠিন।
তবে মুম্বাই ও বিদর্ভের মধ্যে রঞ্জি ফাইনাল ম্যাচের মধ্যেই আজিঙ্ক রাহানের টেকনিক নিয়ে প্রশ্ন তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দল থেকে ছিটকে যাওয়া আজিঙ্ক রাহানের টেকনিকের ত্রুটি নিয়ে প্রশ্ন তুলছেন সম্প্রতি ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট পাওয়া রবিচন্দ্রন আশ্বিন। তিনি এই সিরিজে ২৬ টি উইকেট পেয়েছেন। মুম্বাই রঞ্জি ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে কার্যত চালকের আসনে ছিল দ্বিতীয় দিন থেকেই । তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে মুম্বাই ম্যাচের কর্তৃত্ব নিয়ে নেয় । দ্বিতীয় ইনিংসের শেষ দিকে মুম্বাই ইনিংস দ্রুত শেষ হলেও ততক্ষণে স্কোরবোর্ডে ৪১৮ রান উঠে গিয়েছে। ফলে তাদের লিড দাঁড়ায় ৫৩৭। মুম্বাই অধিনায়ক আজিঙ্ক রাহানে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেছেন। অন্যদিকে,সেঞ্চুরি ও বড় রান পেয়েছেন মুশির খান ও শ্রেয়স আয়ার। মুশির খান শতরান করলেও শ্রেয়স আয়ার ৯৫ রান করে আউট হন। তবে চোখ ছিল মুম্বাই অধিনায়ক আজিঙ্ক রাহানের দিকে।রাহানে দ্বিতীয় ইনিংসে রান পেলেও প্রথম ইনিংসে রান পাননি। শুধু তাই নয় রঞ্জি ট্রফির ৭ টি ম্যাচের ১১ টি ইনিংসের মধ্যে একটি মাত্র অর্ধশত রান করেছেন এবং সাতবার দুই অঙ্কের স্কোরে পৌঁছানোর আগেই আউট হয়ে গিয়েছেন। মরশুমের ব্যর্থতা কিছুটা কাটিয়েছেন তিনি রঞ্জি ফাইনালের দ্বিতীয় ইনিংসে। তবে সরফরাজের ভাই ১৯ বছরের মুশির করেন ১৩৬।
প্রসঙ্গত, ওয়াঙ্খড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত রঞ্জি ফাইনালে মুম্বাই প্রথম ইনিংসে করে ২২৪ রান যার মধ্যে ভারতীয় দল থেকে বাদ পড়া আরে ক্রিকেটার অলরাউন্ডার শার্দুল ঠাকুরের সংগ্রহ ৭৫। প্রথম ইনিংসে ব্যর্থ হন ভারতীয় দল থেকে আরেক ছিটকে যাওয়া ব্যাটার শ্রেয়স আয়ার। দুটি ইনিংসেই ব্যাট হাতে সেভাবে সফল হতে দেখা যায়নি পৃথ্বী শাকেও । তবে হতাশ করেন নি ধবল কুলকার্নিরা।বিদর্ভকে মাত্র ১০৫ রানের মধ্যে মুড়িয়ে দেয় মুম্বাইয়ের বোলাররা। প্রথম ইনিংসে ১১৯ রানে লিড নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার ব্যর্থ হলেও মূলত মুশির খান ও শ্রেয়স আয়ারের দাপটে তৃতীয় দিনের খেলার শেষে মুম্বাই বিদর্ভের মাথায় চড়ে বসেছে। খেলা তিনদিন শেষ হওয়ার পরে অবস্থা যেদিকে মোড় নিয়েছে তাতে বলাই যায় এবারের রঞ্জি ট্রফি আরও একবার মুম্বাইয়ের ঘরেই উঠতে চলেছে।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার