সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ :আইপিএলে প্রথম দু ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে না সূর্য কুমার যাদবকে। আইপিএল শুরুর মুখে মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়ে দিয়েছে তাদের হয়ে তৃতীয় ম্যাচের আগে মাঠে ফিরতে পারছেন না ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। কবে মাঠে ফিরছেন সূর্যকুমার যাদব ?
আইপিএল শুরুর আগে সূর্য কুমার যাদবের সম্পর্কে ক্লিয়ার আপডেট দিল মুম্বাই ইন্ডিয়ান্স । ফলে আপাতত সূর্যকুমার যাদব কে নিয়ে ধোঁয়াশা আর থাকছে না। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব আইপিএলের প্রথম দুটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন না। সূর্য কুমার যাদব কে ডিসেম্বরের পর থেকে কোনওরকম ক্রিকেট ম্যাচ খেলতে দেখা যায়নি। স্পোর্টস হার্নিয়ার জন্য জার্মানিতে বছরে শুরুতে তাঁর অস্ত্রোপচার হয়। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে এবং ডি ওয়াই পাতিল টুর্নামেন্টে খেলতে দেখা যায়নি। আইপিএল টুর্নামেন্টের ঠিক আগে তিনি সম্পূর্ণ সুস্থ ও ফিট হয়ে উঠবেন বলে জানানো হয়েছে, যদিও মাঠে ফিরতে তার আরও ৭ দিন সময় লাগবে বলা হয়েছে। প্রসঙ্গত,মার্চের ২৪ তারিখ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ। সেদিন আইপিএলে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানসের বিরুদ্ধে। আইপিএল অবশ্য তার ঠিক দুদিন আগেই শুরু হয়ে যাচ্ছে। আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মুখোমুখি হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। এই ম্যাচটি হবে মার্চের ২৭ তারিখ।হায়দ্রাবাদ ও গুজরাট দুটি ম্যাচেই সূর্য কুমার যাদবকে খেলতে দেখা যাবে না। তবে সূর্যকুমার যাদব যিনি স্কাই (SKY) নামে পরিচিত, তিনি তৃতীয় ম্যাচে মাঠে ফিরবেন। সূর্য কুমার যাদবের মাঠে ফেরা শুধু মুম্বাই ইন্ডিয়ান্স নয়, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের পক্ষেও একটি সুখবর। বিসিসিআইও জানিয়ে দিয়েছে, সূর্য কুমার যাদব রিহ্যাব প্রসেসের মধ্যে দিয়ে মাঠে ফিরছেন। ২৭ তারিখ পর্যন্ত তিনি আইপিএলে তাঁর দলের হয়ে দুটি ম্যাচে স্কাই অনুপস্থিত থাকবেন। তাঁর পর আগে খেলতে দেখা যাবে।পাশাপাশি উল্লেখযোগ্য যে, সূর্য কুমার যাদবের দুটি ম্যাচে অনুপস্থিতি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ধাক্কা। মারকুটে ব্যাটসম্যান হিসেবে বিশ্বজোড়া স্বীকৃতি পাওয়া সূর্য কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স এর সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ রান তাঁর। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ২৬০০ এর বেশি রান করেছেন।।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত