সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চঃ বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক সন্দেশভাজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃত ওই ব্যক্তির নাম সাব্বির। তিনি মূল অভিযুক্তর প্রধান সঙ্গী ছিলেন বলেই জানা গিয়েছে। এর আগে গত সপ্তাহেই দুজন সন্দেহভাজনকে আটক করেছিল বেঙ্গালুরু পুলিশ। তাঁদের মধ্যে একজন কাউল বাজারের বস্ত্র ব্যবসায়ী। অন্যজন পিএফআইয়ের সক্রিয় সদস্য ছিলেন বলেই অনুমান।
আরও পড়ুন টিকিট না পেয়ে ক্ষোভ, হাওড়া থেকে তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন মুখ্যমন্ত্রীর ভাই
উল্লেখ্য, গত ১ মার্চ বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে তিনজন কর্মী ও দুইজন ক্রেতা আহত হন। এদিন দুপুরে হঠাৎই ক্যাফেটির হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় ক্যাফেতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। নিজদের প্রাণ বাঁচাতে তাঁরা পালিয়ে যান। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তারা আগুন নেভানোর কাজে শুরু করেন। অন্যদিকে, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
প্রাথমিক সূত্রে খবর, ক্যাফেতে রাখা একটি ব্যাগ থেকে এদিন বিস্ফোরণ হয়।এরপরই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে বেঙ্গালুরু পুলিশ। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।একইসঙ্গে এটি আইইডি বিস্ফোরণ বলেই দাবি পুলিশের। প্রসঙ্গত, বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় খাবারের দোকান এটি। ২০২১ সালে ৭২০০ কোটি টাকার প্রকল্পের এই ক্যাফেটি প্রতিষ্ঠা করেন দিব্যা রাঘবেন্দ্র রাও ও রাঘবেন্দ্র রাও। প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মস্থানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামটি বেছে নেওয়া হয় ক্যাফের নাম হিসেবে।
#NIA
#latestbengalinews
#RameswaramCafeinBangalore


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক