সানী রায়, শিলিগুড়ি, ১৩ মার্চ : কথা হারিয়ে যায় কথার ভিড়ে। নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি হারিয়ে যায় রাজনৈতিক নেতাদের। গড্ডলিকা প্রবাহে ভাসতে চান না ব্যতিক্রমী দুচার জন। বিধায়ক শংকর ঘোষ ব্যতিক্রমীদের দলে।লক্ষ্যচুত হতে চান না তিনি , বুঝিয়ে দিলেন আরেকবার।তিনি বলেছিলেন, তিনি কথা দিয়েছিলেন, পরিবেশবান্ধব এবং মানবিক শিলিগুড়ি গড়বেন। কথা রাখছেন বিধায়ক শংকর ঘোষ । গর্জে উঠছেন বৃক্ষকে ধ্বংস করার বিরুদ্ধে। পথে নেমেছেন গাছকাটার বিরুদ্ধে আর শপথ নিয়েছেন গাছ কাটতে আর দেবেন না।
আরও পড়ুন আইপিএলে দুম্যাচে নেই সূর্যকুমার যাদব
শিলিগুড়িতে এসএফ রোড সম্প্রসারণের নামে বেশ কিছু গাছ কাটা হয়েছে। এর যৌক্তিকতা নিয়ে পরিবেশপ্রেমীদের পাশাপাশি এবার প্রশ্ন তুললেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন প্ল্যাকার্ড নিয়ে এসএফ রোডে গাছ কাটার প্রতিবাদে বিধায়ক মিছিল করেন। পাশাপাশি যে গাছগুলির বড় বড় ডাল কাটা হয়েছে, তাতে ‘আমাকে কাটলে কেন?’ লেখা প্ল্যাকার্ড লাগিয়ে দেওয়া হয়েছে।শিলিগুড়ি পুরনিগমের তরফে ফুড স্ট্রিট তৈরির জন্য এসএফ রোডে গাছ কেটে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে।ইতিমধ্যে অনেকগুলি গাছ গোঁড়া থেকে তুলে শীতলাপাড়ায় মহানন্দা নদীর বাঁধ লাগোয়া এলাকায় সারিবদ্ধভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে রাস্তায় অবশিষ্ট গাছ আর কাটতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন শংকর ঘোষ। তাঁর অঙ্গীকার, গাছ কাটার মত পরিবেশ ও বাস্তুতন্ত্রকে ধ্বংসকারী শক্তিকে তিনি রুখবেন।পথে নেমে পথ দেখাচ্ছেন বিধায়ক।।


More Stories
এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর