স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ মার্চ: ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল গোয়া এফসি। বৃহস্পতিবার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে। পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তুলে নিয়েছে মানোলো মার্কুইজের ছেলেরা। এই জয়ের ফলে লিগ শিল্ড ঘরে তোলার দৌড়ে মোহনবাগানের উপর চাপ বাড়াল গোয়া। অন্যদিকে বেঙ্গালুরু হেরে যাওয়ার শেষ ছয়ে শেষ করার দৌড়ে কিছুটা স্বস্তি পেল ইস্টবেঙ্গল।

চলতি মরশুমের প্রথম থেকেই ইন্ডিয়ান সুপার লিগে হালে পানি পায়নি বেঙ্গালুরু এফসি। তবে নিজেদের শেষ দুটি ম্যাচ জিতেই গোয়ার মুখোমুখি হয়েছিল তারা। তবে তৃতীয় ম্যাচে গোয়ার মাটিতে হারতে হল তাদের। যদিও ম্যাচ শুরুর ২ মিনিটে মাথায় এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন শিভাল্ডো চিংবাঙ্গাম সিং। তবে এক গোলের ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেঙ্গালুরু। খেলার ২২ মিনিটের মাথায় গোল করে গোয়াকে সমতায় ফেরান ওডেই ওনান্ডিয়া। দুট দলই আক্রমণ প্রতি আক্রমণে বিপক্ষের উপর চাপ তৈরি করতে থাকে। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে দুটি দল। কিন্তু কিছুতেই গোলের সন্ধান পাচ্ছিল না তারা। বিরতির সময় খেলার ফল ছিল ১-১। বিরতির পর ধাক্কা খায় বেঙ্গালুরুর দলটি। লালকার্ড দেখে মাঠ ছাড়েন তাদের নির্ভরযোগ্য মিডিও সুরেশ সিং। দশ হয়ে যায় জারাগোজা ব্রিগেড। বিপক্ষের একজন কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে গোল পেতে মরিয়া হয়ে ওঠে গোয়া। তবে আক্রমণে ধার বাড়ালেও ব্যবধান বাড়াতে পারছিল না তারা। অবশেষে নির্ধারিত সময় শেষ হওয়ার নয় মিনিট আগে গোলের দেখা পায় গোয়া। দলের হয়ে জয়সূচক গোলটি করেন বরিস সিং থাংজাম। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে গোয়া।
.@FCGoaOfficial moved to third place while @MumbaiCityFC remain at the top of the table at the end of MW 1️⃣9️⃣! #FCGBFC #ISL #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 | @JioCinema @Sports18 @eastbengal_fc @mohunbagansg pic.twitter.com/xtKrKc04Og
— Indian Super League (@IndSuperLeague) March 14, 2024
আরও পড়ুন: UEFA Europa League: প্রতিপক্ষকে ১১ গোলের মালা পরিয়ে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল
এই জয়র পরে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে গোয়া। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেল ওড়িশা। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে দুই নম্বরে মোহনবাগান। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট পেয়ে শীর্ষে মুম্বই। এই চার দল প্লে-অফে উঠে গিয়েছে অনেক আগেই। এবার তাদের মধ্যে লড়াই তালিকার একনম্বরে শেষ করে লিগ শিল্ড তোলার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার