Home » বিরাট গর্জনে কার্তিকের পাঞ্জাব বিজয়

বিরাট গর্জনে কার্তিকের পাঞ্জাব বিজয়

সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চ : যেভাবে আর্শদীপ আর হর্ষল প্যাটেলকে ধোলাই করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ম্যাচ জেতালেন পড়ন্ত বেলার দীনেশ কার্তিক তা মনে করিয়ে দিচ্ছিল তাঁর শেষ বলে ছয় মেরে বাংলাদেশকে হারানোর অবিশ্বাস্য বাস্তবকে। পাঞ্জাব কিংস দলের ১৭৬-৬ তাড়া করে বিরাট -কার্তিকের দলের জয় এল চার বল বাকি থাকতে। তবে কার্তিকের দাপটের আগে ম্যাচ  পাঞ্জাবের মুঠোয় ছিল। কার্তিক ম্যাচের রং যতই ব্যাঙ্গালুরুর রঙে রাঙিয়ে দিন, যতই পাঞ্জাবকে চার উইকেটে হারিয়ে জয়ের সরণীতে ফেরান দলকে দর্শকরা মুগ্ধ হয়ে দেখল ক্রিকেট দেবতাকে।  যারা বিরাটের জন্য মাঠে ব্যানার বয়ে আনেন, যেখানে লেখা থাকে ‘মন্দিরে যেতে হয় না দেবতাকে দেখতে, মাঠে এলেই হয় ‘ – তারা দুচোখ ভরে দেখলেন ক্রিকেট দেবতা বিরাট কোহলিকে। ৩২ বলে অর্ধশতরান, ৪৯ বলে ৭৭ –  বিরাট গর্জনে ভরে গেল চেন্নাস্বামী স্টেডিয়াম , বিরাট গর্জনে চাপা পড়ল বাকি সবকিছুই, বিরাট গর্জনে প্রমাণিত তিনি ক্রিকেটের ঈশ্বর। কারা যেন বলছিল, বিরাট ছাড়া ক্রিকেট হয়,  বিশ্বকাপের ভারতীয় দল হয়?

East Bengal | Masih Talal| পরের মরশুমের দল গোছানোর কাজ শুরু ইস্টবেঙ্গলের, নজরে রিয়েল মাদ্রিদ তারকার বিরুদ্ধে খেলা মিডফিল্ডার

About Post Author