স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ মার্চ: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আবার মাঠে নামছন সুনীল ছেত্রীরা। মঙ্গলবার গুয়াহাটিতে তাদের সামনে প্রতিপক্ষ আফগানিস্তান। চারদিন আগেই সৌদি আরবে এই দলের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত শেষ করেছিল ভারত। ম্যাচ ড্র হয়েছিল অসংখ্য গোলের সুযোগ নষ্টের জন্য। মঙ্গলবার সেই ঘটনার আর পুনরাবৃত্তি চান না ভারতের ক্রোট কোচ। অন্যদিকে এই ম্যাচে নতুন মাইল ফলক স্পর্শ করতে চলেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এটি জাতীয় দলের জার্সিতে সুনীলের ১৫০তম ম্যাচ।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর। তারপর প্রায় দু’দশক দেশের ফুটবল দলের আক্রমণভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেখতে দেখতে দেশের জার্সিতে খেলে ফেলেছেন ১৪৯টি ম্যাচ। জিতেছেন মোট ১১টি খেতাব। দেশের হয়ে করেছেন রেকর্ড ৯৩টি গোল। উল্লখযোগ্য দেশের হয়ে নিজের ২৫, ৫০, ৭৫, ১০০ এবং ১২৫তম ম্যাচেও গোল এসেছে সুনীলের পা থেকে। মঙ্গলবার সমর্থকরা তাকিয়ে ১৫০তম ম্যাচে তাঁর গোলের দিকে।
Looking forward to a positive outcome tonight says @stimac_igor ????️#INDAFG ⚔️ #FIFAWorldCup #AsianQualifiers ???? #BlueTigers ???? #IndianFootball ⚽️ pic.twitter.com/rVwqzZhKPe
— Indian Football Team (@IndianFootball) March 26, 2024
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরের রাউন্ডে যেতে হলে ভারতের সামনে বাকি ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের তিনটি ম্যাচ থেকে কমপক্ষে চার পয়েন্ট পেতেই হবে ইগর স্টিমাচের ছেলেদের। আফগানিস্তান ছাড়াও কুয়েত এবং কাতারের বিরুদ্ধে ফিরতি পর্বে খেলতে হবে ভারতকে। তাই মঙ্গলবার অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে তিন পয়েন্টকেই পাখির চোখ করছে মেন ইন ব্লু শিবির।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত